Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সারদা কাণ্ডে স্বস্তি রাজ্যের ডিজিপি রাজীব কুমারের, ৮ সপ্তাহ পরে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সারদা কাণ্ডে স্বস্তি রাজ্যের ডিজিপি রাজীব কুমারের, ৮ সপ্তাহ পরে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Online Desk অক্টোবর 17, 2025
rajib-kumar-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের ডিজিপি রাজীব কুমার বড়সড় স্বস্তি পেলেন। সারদা কাণ্ডে তাঁর জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ সপ্তাহ পরে মামলা শুনবে সর্বোচ্চ আদালত।

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আদালত অবমাননার যে আর্জি তা ৮ সপ্তাহ পরে শোনা হবে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। এদিন রাজীব কুমারের আইনজীবী বিষয়টি নিয়ে বলেন, বোঝানোর চেষ্টা হয়েছিল রাজীব কুমার, রাজ্য সরকার সব লুঠপাট করে খেয়েছে। কিন্তু আসল ঘটনা আদালতে প্রমাণ হয়ে গেছে। তিনি আরও বলেন, যারা এই মামলা করেছিলেন তারা স্পষ্ট ভাবে জানেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আশা করছি মামলাকারীরা প্রকাশ্যে ক্ষমা চাইবেন। সেই সঙ্গে তিনি বলেন, এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জড়ানো উচিৎ নয়।

উল্লেখ্য, ২০১৯ সালে রাজীব কুমারকে এই মামলায় কলকাতা হাইকোর্ট আগাম জামিন দিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। আগের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, ৬ বছর পর কেন এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে? তারপর শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের আর্জি আপাতত বাতিল করেন বিচারপতি। প্রসঙ্গত, সারদা চিটফান্ড মামলায় তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। সেই দলের প্রধান ছিলেন রাজীব কুমার। যদিও পরে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।

Post Views: 88

Continue Reading

Previous: ধনতেরাসের আগে ফের বাড়ল সোনার দাম, মধ্যবিত্তদের মাথায় হাত
Next: বাজিতে বাড়বে পরিবেশ দুষণ, ক্ষতির মুখে শিশুরা ! কি কি সাবধানতা নেবেন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.