Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মাতবে বাংলা

রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মাতবে বাংলা

Online Desk জানুয়ারি 22, 2026
pujo.jpg

ওঙ্কার ডেস্কঃ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। বিদ্যার দেবীর আরাধনায় মাতে বাংলা। শ্বেত পদ্মে বিরাজমান, হংস বাহন দেবী সরস্বতী। পুজোর মরশুম শেষে, ভরা শীতে, বাঙালি সরস্বতী পুজোর অপেক্ষায় থাকে। বাঙালির কাছে সরস্বতী পুজোর আমেজ আলাদা। বিশেষত, স্কুল কলেজে পুজোর আগে থাকে সাজো সাজো রব।
বাগদেবীর আরাধনা মানেই বিদ্যা, বুদ্ধি আর সৃজনশীলতার আহ্বান। পলাশপ্রিয়া আরাধনা বাঙালি গৃহস্থের ঘরে শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং তা প্রজন্মের ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষও। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বই-খাতা, কলম থেকে শুরু করে বাদ্যযন্ত্র। ‘সরস্বতী’ শব্দের অর্থ জলপূর্ণ অথবা নদী। অনেকের মতে, প্রথমে দেবী সরস্বতী নদীর রূপেই পূজিত হতেন। তারপরে তিনি জ্ঞান এবং শিক্ষার দেবী হিসেবে পরিচিত হন।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর শেষে বাঙালিরা অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর জন্য। বিশেষ করে স্কুল কলেজে সরস্বতী পুজো হয় মহা ধুমধামে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটিই বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শুধু বাংলাই নয়, ওড়িশা, উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশেও ধুমধাম করে পালিত হয়।
পুজোর আগে বাজারে ঠাকুর কেনার ধুম। পুজএ জোগাড়ে ব্যস্ত মানুষজন। চলতি বছর পঞ্চমী তিথি শুরু হবে, ২২ জানুয়ারি রাত ১টা ৩৯ মিনিটে। এবং শেষ হবে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে। বাংলা জুড়ে ঘরে ঘরে পূজিত হন দেবী সরস্বতী। আগামীকাল জ্ঞান ও বিদ্যাবুদ্ধির দেবীর আরাধনায় মাতবে বাংলা।

Post Views: 196

Continue Reading

Previous: ভারতকে নাগপুরে জিতিয়ে কী বললেন অভিষেক!
Next: বিধায়ক তহবিলের টাকা আটকে দিয়েছে শাসক দল, দাবিতে অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.