Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ফুলশয‍্যার খাটে ছেলের পাশে মা? তুমুল চর্চা নেটপাড়ায়

ফুলশয‍্যার খাটে ছেলের পাশে মা? তুমুল চর্চা নেটপাড়ায়

Online Desk জুলাই 26, 2023
IMG-20230726-WA0381.jpg

নিজস্ব সংবাদদাতা,ওঙ্কার বাংলা: ফুলশয্যার খাটে ছেলের পাশে শুয়ে রইলেন মা।সিরিয়ালের ফুলশয‍্যার এই দৃশ‍্য দেখে মাথায় হাত নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। কড়া সমালোচনা করলেন নেটিজেনরা।

একটি জনপ্রিয় চ্যানেলের প্রাইম স্লটে শুরু হয়েছে “কার কাছে কই মনের কথা” সিরিয়াল। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল নিয়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিরিয়ালের ফুলশয্যার দৃশ্য। পরাগ এবং শিমুলের বিয়ে দিয়ে শুরু এই সিরিয়াল। এদিকে পরাগের মায়ের একেবারেই পছন্দের পাত্রী নন পুত্রবধূ শিমুল। ছেলে বৌমার ফুলশয্যার দিনও বুকে ব্যথার নাটক করে ফুলশয্যার খাটে গিয়ে শুয়ে পড়েন তিনি।
পুত্রবধূ শিমুলকে শুতে হয় সোফায়। আর সিরিয়ালের এই ছবি ওই চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করার সাথে সাথেই রীতিমতো চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। কমেন্ট বক্স ভরে গিয়েছে নানা ধরনের কমেন্টে। কেউ সিরিয়ালের এই ঘটনার সাথে বাস্তবের মিল খুঁজে পেয়েছেন, কেউ আবার রীতিমতো তুলোধনা করেছেন চ‍্যানেল কর্তৃপক্ষকে। সবমিলিয়ে রীতিমতো আলোচনার শীর্ষে উঠে এসেছে এই সিরিয়াল।

প্রসঙ্গত এর আগেও সিরিয়ালের দৃশ‍্যায়ন দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা।
দর্শকদের মনপসন্দ না হলে অনেক সময় কমে যায় সিরিয়ালের টি আর পিও।

“কার কাছে কই মনের কথা”- ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ৪ নারী। এই সিরিয়ালের মাধ্যমে দীর্ঘদিন পরে ছোটপর্দায় কাম ব্যাক করেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, সিরিয়ালটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মানালি দে। রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র সহ অনেকেই। এই সিরিয়ালকে কেন্দ্র করে প্রথম থেকেই দর্শকদের মধ্যে হাই এক্সপেক্টেশন তৈরি হয়েছিল, তবে এই দৃশ্য দেখার পর অসন্তুষ্ট হয়েছেন অনেকেই। আবারো কি সেই শাশুড়ি বৌমার কূটকচালিই দেখতে হবে এই ধারাবাহিকেও- হতাশ নেটিজেনদের মধ্যে ঘোরাফেরা করছে এই প্রশ্ন।

Post Views: 135

Continue Reading

Previous: এবার বাংলাদেশী টাকায় করা যাবে ভারত থেকে পণ্য রফতানি
Next: সংসদের বাইরে কাকের আক্রমণে আক্রান্ত আপ সাংসদ, কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.