Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তম পে কমিশন গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি নবান্নের, বাড়তে পারে ৫ শতাংশ বেতন

সপ্তম পে কমিশন গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি নবান্নের, বাড়তে পারে ৫ শতাংশ বেতন

Online Desk আগস্ট 8, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের জন্য আরও এক ধাপ এগোল। নবান্নের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, ডিএ, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বর্তমানে ৩ শতাংশ রয়েছে, তা বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ৫ সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করে পুষ্টির মানদণ্ড ধরা হয়েছে দৈনিক ৩ হাজার ৪৯০ ক্যালোরি। রাজ্য সরকারি কর্মীদের বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া-সহ অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল জমানায় সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে সরব ছিলেন। রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছেন। কর্মীদের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নয়া বিজেপি সরকার সচেষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ওই দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দ্রুত সপ্তম পে কমিশন গঠন করা হবে।

Post Views: 46

Continue Reading

Previous: জমি প্রতারণা মামলায় ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের
Next: ‘আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের’, সিজেপির বিক্ষোভের পর জেন জি-র উদ্দেশে বার্তা মোদীর

সম্পর্কিত গল্প

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.