Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যৌন হেনস্থা করেছিল শিক্ষক, অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

যৌন হেনস্থা করেছিল শিক্ষক, অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

Online Desk জুলাই 8, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার পর মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হল নবম শ্রেণীর এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলায়। ঘটনায় শোকের ছায়া নির্যাতিতার পরিবারে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাস খানেক আগে খোদ শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল নবম শ্রেণীর ছাত্রী। নাবালিকা ওই ছাত্রীর পরিবার অভিযোগও দায়ের করেছিল। পকসো আইনে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অভিযুক্ত গ্রেফতার হলেও নির্যাতিতা ছাত্রী মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। মানসিক ভাবে চরম বিপর্যস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী। তদন্তকারীরা একটি চার পাতার চিঠি উদ্ধার করেছেন। নাবালিকার লেখা সেই চিঠিতে অভিযুক্ত শিক্ষকের কুকীর্তির বিষয়ে উল্লেখ করেছে সে।

জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী গত ৬ জুলাই বাড়িতে আত্মহত্যা করে। এর আগেও গত জুন মাসে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু সে বারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাণে বেঁচে যায়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে ১১ জুন গ্রেফতার করে ধোলা থানার পুলিশ। যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেখানে অভিযুক্ত শিক্ষকের পাশাপাশি আরও তিন শিক্ষকের নাম উল্লেখ করেছে নাবালিকা। অভিযোগ, বাকি শিক্ষকরা তার উপর মানসিক চাপ তৈরি করত। ধৃত শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Post Views: 189

Continue Reading

Previous: শান্তিপুরে মৃত মহিলার বাড়িতে মহিলা কমিশন
Next: গোপাল খমেকা খুনের মূল অভিযুক্তকে এনকাউন্টারে নিকেশ করল বিহার পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.