Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে এস এফ আইয়ের ডাকা ধর্মঘটে উত্তেজনা রাজ্য জুড়ে

যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে এস এফ আইয়ের ডাকা ধর্মঘটে উত্তেজনা রাজ্য জুড়ে

Online Desk মার্চ 3, 2025
strike.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এর ডাকা ধর্মঘটের প্রভাব রাজ্য জুড়ে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার প্রতিবাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনটি। আর তার প্রভাব পড়েছে শহর কলকাতা ছাড়িয়ে বিভিন্ন জেলায়।
সোমবার ডাকা ধর্মঘট ঘিরে মেদিনীপুর কলেজে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধর্মঘট ঘিরে এদিন এসএফআই ও টিএমসিপি সমর্থকদের মধ্যে বচসার শুরু হয় । যা গড়ায় দুই পক্ষের ধস্তাধস্তিতে। যদিও বড় ধরণের অশান্তির ঘটনা ঘটার আগে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এদিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঁচ পড়ে। স্থানীয় সূত্রের খবর, সোমবার মেদিনীপুর কলেজে পড়ুয়ারা ঢুকতে গেলে বাধা দেয় এসএফআই সমর্থকরা। সেই ঘটনার প্রতিবাদ করে টিএমসিপি। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুর কলেজে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ছাত্ররা এসএফআই -এর পোস্টার, ব্যানার ছিঁড়ে দেয়।
এদিন শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা তৈরি হয়। তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের সঙ্গে এআইডিএসও -র কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ২ জন। অন্যদিকে সোমবার এসএফআইয়ের ধর্মঘটের পাল্টা পথে নেমেছে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। ওই সংগঠনের সদস্যরা কালো ব্যাজ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন। এদিন গোলপার্ক থেকে ধিক্কার মিছিল রয়েছে বিজেপিরও।

উল্লেখ্য, শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সে সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। মূলত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা বিক্ষোভ দেখান। এসএফআই-এর অভিযোগ, সেই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ইন্দ্রানুজ রায় নামের এক পড়ুয়ার উপর দিয়ে চলে যায়। যার ফলে গুরুতর ভাবে জখম হয় ওই পড়ুয়া। প্রতিবাদে সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। অন্যদিকে ব্রাত্য বসুর অভিযোগ, বিক্ষোভকারী ছাত্ররা তাঁর গাড়ির উপর হামলা করেছে।

Post Views: 77

Continue Reading

Previous: ছাত্র ধর্মঘটের জেরে উত্তপ্ত মেদিনীপুর কলেজ
Next: অস্কার থেকে ছিটকে গেল প্রিয়াঙ্কা চোপড়া’র ‘অনুজা’, ৯৭ তম অস্কারে ‘আনোরা’র জয়জয়কার

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.