Skip to content
অক্টোবর 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবার পিছল শাহজাহানের জামিন, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

আবার পিছল শাহজাহানের জামিন, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-100.webp

সন্দেশখালির শেখ শাহজাহানের জামিন মামলা ফের অনিশ্চয়তার মুখে। কলকাতা হাইকোর্টে নিজের বেঞ্চ থেকে মামলাটি সরিয়ে দিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। ব্যক্তিগত কারণে তিনি শুনতে চাননি। ফলে মামলাটি ফের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে ফিরে গিয়েছে। এবার কোন বেঞ্চে শাহজাহানের মামলা উঠবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতিই।

সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শাহজাহান। এর আগে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। গত মার্চে আদালত জানিয়েছিল, তদন্তে নতুন তথ্য এলে তিনি ফের আবেদন করতে পারবেন। সেই নির্দেশ মেনেই নতুন করে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু শুনানির আগেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সিংহ রায়।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে শাহজাহানের নাম সামনে আসে। ২০২৪ সালের জানুয়ারিতে ইডি তাঁর সন্দেশখালির বাড়িতে তল্লাশিতে গেলে বাধার মুখে পড়ে। অভিযোগ, শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান এবং হামলা চালান। বেশ কয়েকজন আধিকারিক আহত হন। সেই ঘটনার তদন্তই করছে সিবিআই। তাদের মামলাতেই জামিন চাইছেন শাহজাহান।

সিবিআইয়ের দাবি, জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন শাহজাহান। ইডির ওপর হামলার পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। পরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে সিবিআইয়ের হাতে তুলে দেয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দেশখালির এই তৃণমূল নেতা। বিচারপতি সরে দাঁড়ানোয় তাঁর জামিনের আশা আরও দীর্ঘায়িত হল।

Continue Reading

Previous: পানাগড় বাইপাসে ব্রেক ফেল, ডাম্পারের পিছনে ধাক্কা লরির, জখম ২
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026

You may have missed

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026
Lavasa-CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.