Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোমবার বিরোধীদের প্রথম দিনের বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার

সোমবার বিরোধীদের প্রথম দিনের বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার

Online Desk জুলাই 17, 2023
Sharad-pawar.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বেঙ্গালুরুতে সোমবার বিরোধীদের প্রথম দিনের বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দেবেন তিনি। এমনটাই টুইট করে জানালেন এনসিপির মুখপাত্র মহেশ ভরে তপসে। তবে সোমবার বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, আপ এবং বামদলগুলির শীর্ষ নেতৃত্ব সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব। প্রসঙ্গত পাটনার বৈঠকের পর বিরোধী ২৬ দলের বৈঠকের দিকে সারা দেশই তাকিয়ে রয়েছে। নজর রাখছে বিজেপিও। বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতাদের স্বাগত জানিয়ে পড়েছে বড় বড় ব্যানারও। এদিকে দিল্লিতে NCP-র জাতীয় কর্ম সমিতির বৈঠকে যোগ দিতে যাবার আগে কাকা শরদ পাওয়ারকে দলকে ঐক্যবদ্ধ রাখতে আর্জি জানিয়েছেন সদ্য বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ার। এদিন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিকে বিরোধীদের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ বিরোধীরা দেশে ফের রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। ইঙ্গিত স্পষ্টতই কংগ্রেসের পরিবারতন্ত্রের দিকে। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বৈঠক নিয়ে বলেছেন বাম এবং কংগ্রেস সহ বিরোধীদের কোনও এজেন্ডা নেই।
প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২ দিনের বৈঠকে বসছেন ২৬টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য গত ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে বসেছিল প্রথম বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য সহ শীর্ষ বাম নেতৃত্ব। বেঙ্গালুরুতে দুদিনের বৈঠকে আসন সমঝোতা, নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Post Views: 240

Continue Reading

Previous: বিয়ে বাড়িতে বর-কনের মল্লযুদ্ধ ! আহত ২৪, শ্রীঘরে বর
Next: ৩৫৬ চাইছে বাংলার মানুষ:সুকান্ত

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.