Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে চিনের সঙ্গে সমঝোতা পাকিস্তানের

নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে চিনের সঙ্গে সমঝোতা পাকিস্তানের

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_123327.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের চিন্তা বাড়িয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে বেজিঙের সঙ্গে সমঝোতা করল ইসলামাবাদ। এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সফরকালে এই সমঝোতা হয়। পাক প্রধানমন্ত্রীর চিন সফরে ২১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৭৪ হাজার কোটি টাকার বাণিজ্যিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে।

উল্লেখ্য, এসসিও সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর সফর ছিল দু দিনের। কিন্তু পাক প্রধানমন্ত্রী ছ’দিনের সফরে গিয়েছিলেন। সেই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চিনের সঙ্গে ২১ চুক্তি স্বাক্ষর করে দেশে ফিরেছেন তিনি। পাকিস্তানে ফেরার আগে শাহবাজ শরিফ চিনা প্রধানমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। সেই সঙ্গে চিনা বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে চিনের সুসম্পর্ক সর্বজন বিদিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কযুদ্ধের সূচনা করেছে, তার পর থেকে ভারত এবং চিন কাছাকাছি আসার চেষ্টা শুরু করেছে। এসসিও সম্মেলনের আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে সেই বৈঠক থেকে। কিন্তু তার পরেও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে চিনের।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের দিকে আঙুল তুলেছিল ভারত। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনী। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে চলা সেই সংঘাতে পাকিস্তান চিনের তৈরি অস্ত্র ব্যবহার করেছিল।

Post Views: 75

Continue Reading

Previous: চোখে জল, মাথা ফুলে ঢোল! আবারও চর্চায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ
Next: ভারত রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি; এসসিও-র ছবি দিয়ে পোষ্ট ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.