Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাসিনাকে ফেরাতে হবে ভারতকে, ফের সরব ঢাকা

হাসিনাকে ফেরাতে হবে ভারতকে, ফের সরব ঢাকা

Online Desk জুলাই 10, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। দেশ ছাড়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে মহম্মদ ইউনুসের সরকার। আগেই ভারতের কাছে আর্জি জানিয়েছিল ঢাকা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু নয়াদিল্লির তরফে ঢাকার আর্জিতে কর্ণপাত করা হয়নি। ফের এক বার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে সরব হল ইউনুস সরকার।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘আমরা এখন ভারতকে বিবেক ও নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার আর্জি জানাচ্ছি। অনেক দিন ধরেই শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু ভারত তা মানছে না। এই অবস্থান আর চলবে না। যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাকে ভারত রক্ষা করতে পারে না। কোনও আঞ্চলিক বন্ধুত্ব, কোনও কৌশলগত হিসাব, কোনও রাজনৈতিক উত্তরাধিকার সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারে না।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারত উভয়েরই বন্ধু ব্রিটেন। সেদেশের সংবাদ মাধ্যমেও এই নৃশংসতা প্রকাশিত হয়েছে। আমরা ভারতকে এই মুহূর্তের গুরুত্ব স্বীকার করতে অনুরোধ করছি। পাশাপাশি ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করতে অনুরোধ করছি। বাংলাদেশের জনগণ ন্যায়বিচার পাওয়ার যোগ্য। ভুক্তভোগীরা শাস্তির যোগ্য। এবং বিশ্ব দেখতে চায় যে কোনও নেতা, যতই শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ইতিমধ্যে শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়ার কথা রয়েছে।

Post Views: 273

Continue Reading

Previous: সাতসকালে কেঁপে উঠল রাজধানী, আতঙ্কে রাস্তায় নামলেন এলাকাবাসী
Next: দিল্লি গিয়ে দিলীপের মুখে মমতার প্রশংসা! বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কোন দিকে?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.