Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চুঁচুড়া বড় বাজারের ইডি হানা ! কোটি টাকার উপর আর্থিক হদিস, ধৃত হুগলি জেলা পারিষদের প্রাক্তন ইঞ্জিনিয়ার

চুঁচুড়া বড় বাজারের ইডি হানা ! কোটি টাকার উপর আর্থিক হদিস, ধৃত হুগলি জেলা পারিষদের প্রাক্তন ইঞ্জিনিয়ার

Online Desk অক্টোবর 8, 2026
চুঁচুড়া-বড়-বাজারের-ইডি-হানা.jpg

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন শাখা সূত্রের খবর, গত ৬ এবং ৭ অক্টোবর চুঁচুড়ার বড়বাজারে তাঁর বাসভবনে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশিতে এক কোটি ৩২ লক্ষ টাকার সম্পত্তির সন্ধান তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে। এসিবি সূত্রের খবর, ঘুষের টাকা জমি কেনাবেচার বিনিয়োগ হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ৭ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা, এসিবি। এসিবি সূত্রের খবর, ধৃত সুমন দাসের চুঁচুড়ার বড়বাজারের বাড়িতে গত ৬ এবং ৭ অক্টোবর তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি অভিযান চালান। সেখান থেকে সুমন এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ৭৩টি আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত নথি বিনিয়োগ সংক্রান্ত। প্রাথমিক তদন্তে ১ কোটি ৩২ লক্ষ টাকার সম্পদ এবং বিনিয়োগের হদিশ তাঁরা পেয়েছেন। সূত্রের খবর, এই নথির মধ্যে কিছু জমি সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে।

তদন্তকারীদের দাবি, গত পাঁচ বছরে ধৃত সুমন দাসের সম্পত্তির পরিমাণ রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। তাঁর বছরের আয়ের সঙ্গে বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। এই চক্রের নেপথ্যে যে আরও অনেকে রয়েছেন তা-ও অস্বীকার করতে পারছেন না এসিবি-র আধিকারিকেরা। অসৎ উদ্দেশ্যে অর্জিত অর্থের লেনদেন লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া নথিপত্র তদন্তকারীরা যাচাই করছেন।

পুজোর আগে চলতি সপ্তাহে ঠিকাদারদের কাছ থেকে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি আধিকারিক। ধৃতের নাম সুমন দাস। তিনি হুগলি জেলা পারিষদের WBSRDA-র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

জানা যায়, মুক্তরাম ঘোষ নামে হুগলির পোলবার এক ঠিকাদার পঞ্চায়েতের রাস্তা নির্মাণের কাজের প্রায় ১ কোটি টাকার বরাত পেয়েছিলেন। ২০২৫ সালের শেষের দিকে সেই কাজ সম্পূর্ণ হয়। এরপর টেন্ডারের সময় জমা দেওয়া ‘আর্নেস্ট মানি’ ফেরতের জন্য জেলা পারিষদের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছিলেন মুক্তরাম ঘোষ নামে ওই ঠিকাদার। ২ লক্ষ ৬ হাজার টাকা তিনি পেতেন।

অভিযোগ, সেই টাকা পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন WBSRDA-র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। তার বিনিময়ে ঘুষ চাওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। তাঁকে সামনে রেখেই ফাঁদ পাতা হয়। এ দিন সকালে চুঁচুড়ার জেলা পরিষদের দফতরে টাকা নিয়ে সুমন দাসকে দিতে যান। টাকায় কেমিক্যাল মাখানো ছিল। হাতেনাতে সুমনকে ধরে ফেলে এসিবি। তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে দফতর।বিগত দিনে শাসক দলের সাথে মঞ্চ শেয়ার করতে দেখা যায় ধৃত ইঞ্জিনিয়ার কে। জেলা সম্প্রতি রাজ্যে পালাবদলের পর বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিজেপির প্রতিনিধিদের সাথে দেখা গেছে এই দ্রুত ইঞ্জিনিয়ার কে, মমতা পন্থী তৃণমূল নেতা তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বিজেপির মঞ্চে এই ধৃত ইঞ্জিনিয়ার কে দেখিয়ে কটাক্ষ করে বলেন দুষ্কৃতীদের কোন জাত হয় না অপরদিকে হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম ভট্টাচার্য জানান কারা কখন আমাদের সম্বর্ধনা দিচ্ছেন সেটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। কে কখন ছবি তুলছেন আমাদের সাথে সেটাও আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আইন আইনের মত চলবে দোষ করলে তার শাস্তি হবে।

Continue Reading

Previous: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নতুন জল্পনা, ভারতের অবস্থান কী?
Next: দুর্গাপুরে পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ, ভেসে উঠল একের পর এক মাছ

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.