Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুরে পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ, ভেসে উঠল একের পর এক মাছ

দুর্গাপুরে পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ, ভেসে উঠল একের পর এক মাছ

Online Desk অক্টোবর 8, 2026
দুর্গাপুরে-পুকুরের-জলে-বিষ-.jpg

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পোদ্মার পুকুর এলাকায় পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে জলাশয়ে একের পর এক মাছ ভেসে উঠতে দেখা যায়। পাশাপাশি পুকুরের চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোদ্মার পুকুরটি দীর্ঘদিনের পুরনো একটি জলাশয়। এলাকার বিভিন্ন প্রয়োজনে বাসিন্দারা এই জলাশয়ের জল ব্যবহার করেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী জঙ্গল থেকে বিভিন্ন বন্যপ্রাণীও এই পুকুরে জল পান করতে আসে বলে দাবি স্থানীয়দের। ফলে এমন একটি জলাশয়ে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে হঠাৎই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, পুকুরের জলে একের পর এক মাছ ভেসে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। মাছ ভেসে ওঠার পাশাপাশি পুকুরের জল থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগও করেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করে। কী কারণে মাছগুলি মারা গেল এবং সত্যিই পুকুরের জলে কোনও বিষ বা রাসায়নিক মেশানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। বিজেপি কর্মীদের অভিযোগ, বিরোধী দলগুলির বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Continue Reading

Previous: চুঁচুড়া বড় বাজারের ইডি হানা ! কোটি টাকার উপর আর্থিক হদিস, ধৃত হুগলি জেলা পারিষদের প্রাক্তন ইঞ্জিনিয়ার
Next: উজ্বলা গ্যাসে জালিয়াতি চক্র, পুলিশের হাতে আটক অভিযুক্ত

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.