নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদীন ধরে উজ্বলা গ্যাস প্রকল্পে সমস্যা অন্যের OTP ব্যবহার করে গ্যাস তুলে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঘনরামপুর গ্রামে। অভিযোগ উপযুক্ত বেনিফিশিয়ারি রা পাচ্ছেন না গ্যাস, গ্যাস বুকিং করতে গিয়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বুকিং হয়ে রয়েছে। অন্যদিকে অন্যের OTP ব্যবহার করে তুলে নেওয়া হচ্ছে গ্যাস দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন চন্দ্রকোনার ঘনরামপুরের বাসিন্দারা। রাজু ঘোষ নামে ওই এলাকার এক বাসিন্দা জিনি এজেন্ট ছিলেন আনন্দপুর থানার তোড়িয়া গ্রামের একটি ইন্ডিয়ান গ্যাসের।
রাজু ঘোষের বিরুদ্ধে আরও অভিযাগ যে ওই এলাকার প্রায় ৫০ জনের মত বেনিফিশিয়ারীদের কাছ থেকে টাকা নিয়ে উজ্বলা গ্যাসের কানেকশন করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেনিফিশিয়ারদের মোবাইল নম্বার ব্যবহার করে একটি অল্টারনেটিভ নম্বরও দেওয়া হয়েছে সেই অল্টারনেটিভ নম্বর ধরে প্রায় ছয় থেকে সাত মাস ধরে গ্যাস বুকিং করে ওটিপি ব্যবহার করে গ্যাস তুলে নিচ্ছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। এদের এই বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই চন্দ্রকোনা থানার পুলিশ । ইতিমধ্যে ওই রাজু ঘোষ নামে ওই ব্যক্তিকে চন্দ্রকোনা থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।