Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘ডিসেম্বরেই দেশে ফিরব’, ঘোষণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

‘ডিসেম্বরেই দেশে ফিরব’, ঘোষণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Online Desk জুলাই 10, 2026
1000175402.jpg

ওঙ্কার ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের কারণে তাঁকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেই সাজা মাথায় নিয়েও দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জানান, শুধু তিনি একা দেশে ফিরবেন না। পদ্মাপাড়ে ফিরবেন গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতারাও। হাসিনা বলেন, ‘আমি ফিরলেই ওরা আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। তবু আমি ফিরব। আমার দলের নেতানেত্রী ও কর্মীরা অত্যন্ত চাপে আছেন। মৃত্যু যদি আসেই তাহলে আমার দেশের মাটিতেই আসুক। যেখানে আমার মা-বাবারা কবরস্থ, যেখানকার মাটিতে তাঁদের রক্ত মিশে আছে।’

উল্লেখ্য ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন হাসিনা। সেনার কপ্টারে চেপে ভারতে চলে আসেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে মোদী সরকারের আশ্রয়ে ভারতে রয়েছেন তিনি। যদিও ঢাকার তরফে তাঁকে ফেরত চেয়ে আর্জিও জানানো হয়েছে নয়াদিল্লির কাছে। কিন্তু ভারত সরকার হাসিনাকে এখনও বাংলাদেশের হাতে তুলে দেয়নি। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে প্রায় বছরখানেক নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকেও নিষিদ্ধ করেছিল ইউনুস আমলের নির্বাচন কমিশন।

Post Views: 56

Continue Reading

Previous: ভারত সীমান্তবর্তী জেলায় সামরিক ড্রোন কারখানা গড়তে চলেছে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
Next: আগামী ১৩ জুলাই রাম মন্দিরে চুরি কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.