Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: কাদের

ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: কাদের

Online Desk জুলাই 6, 2024
UIUIUYIY.png

আল সাদি,ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নিবো না? এতে কারও কারও অন্তর্জ্বালা। সরকারের মেগা উন্নয়ন নিয়ে অনেকের অন্তর্জালা।

শনিবার (৬ জুলাই) রাজধানীর বেইলি রোডে ‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে’ পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ফরেন পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। ১৯৭১ সাল থেকে ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। ২১ বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে কী অর্জন করেছে ’৭৫ পরবর্তী সরকারগুলো?

তিনি আরও বলেন, ৬৮ বছর পর আমরা আমাদের সীমান্ত সমস্যা সমাধান করতে পেরেছি। ছিটমহল সমস্যা সমাধান করেছে শেখ হাসিনা। গঙ্গার পানি চুক্তি করেছে শেখ হাসিনা। যারা বড় বড় কথা বলে তারা গঙ্গার পানি চুক্তির কথা ভুলেই গিয়েছিল। এবার ভারত থেকে শেখ হাসিনা খালি হাতে ফিরেননি।

আওয়ামী লীগ সাধরণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার সুকিচিৎসা নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। খালেদা জিয়ার বিষয়ে জাতিসংঘ দেখিয়ে লাভ নেই, এটা আইনের ব্যাপার। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তাকে ঢাল বানাচ্ছে। একটা আন্দোলনও করেনি চিকিৎসা নিয়ে। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন কোটা আন্দোলন আর শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করেছে।

ওবায়দুল কাদের জনান, শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে। কারণ, সেখানে সবচেয়ে জটিল সমস্যা হচ্ছে ভূমি। তাছাড়া গত ১৬ বছরে বদলে গেছে পার্বত্য চট্টগ্রাম। যোগাযোগ অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে পার্বত্য এলাকার সব সমস্যা সমাধান হবে।

Post Views: 86

Continue Reading

Previous: গজলডোবায় মাঝিদের রুটি-রুজিতে কেপ ! কেন ?
Next: অভিযুক্তদের ছাড় নয়”বেআইনী পার্কিং নিয়ে কড়া মনোভাব মেয়রের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.