Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লস অ্যাঞ্জেলসে সঙ্গীত অনুষ্ঠানের ভিড়ে এলোপাথাড়ি গুলি, মৃত্যু ২ জনের, জখম ৬

লস অ্যাঞ্জেলসে সঙ্গীত অনুষ্ঠানের ভিড়ে এলোপাথাড়ি গুলি, মৃত্যু ২ জনের, জখম ৬

Online Desk আগস্ট 5, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে এক সঙ্গীত অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই জনের। জখম হয়েছেন আরও ছয় জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বন্দুকবাজের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সামার ফেস্টিভ্যাল উপলক্ষে লস অ্যাঞ্জেলসের এক ওয়ারহাউস কমপ্লেক্সে সঙ্গীত অনুষ্ঠান চলছিল। রবিবার সেখানে অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজ আচমকা হামলা চালায়। ওই বন্দুকবাজের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে প্রচুর মানুষের ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কে বা কারা এই হামলার ঘটনায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে কোনও সন্ত্রাসবাদী এই হামলার পিছনে রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, মার্কিন মুলুকে বন্দুকবাজের গুলিতে প্রাণহানির ঘটনা এই প্রথম নয়। আর আগেও বহু বার বিভিন্ন উৎসব বা জমায়াতে কিংবা স্কুলেও বন্দুকবাজ হামলা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মানসিকভাবে সমস্যা রয়েছে এমন কোনও ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালিয়েছেন। গত জুলাই মাসে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চেও গুলি চালানোর ঘটনা ঘটে। সেই হামলায় মৃত্যু হয় ২ জনের। সেই ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর।

Post Views: 170

Continue Reading

Previous: ‘আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ বললেন হাসিনা, ৫ আগস্ট ছাত্র হত্যার দিন পালন করবে আওয়ামী লীগ
Next: কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা ! ‘বুলেটপ্রুফ গাড়ি না থাকলে এতক্ষণে মর্গে থাকতাম’, বললেন বিরোধী দলনেতা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.