অরূপ পোদ্দার, শিলিগুড়ি:
শিলিগুড়ির চম্পাসারি তে এটিএম ডাকাতির ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী , উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা। অবশেষে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ১৯৬ টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে!পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ। তিনজনই হরিয়ানার নুহূ জেলার বাসিন্দা এবং কুখ্যাত ‘মেওয়াত গ্যাং’-এর সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। জানাগেছে তদন্তে নেমে অ্যান্টি-ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা একটি দল হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকেই একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয়। এবং বাকি দুজনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে, ওই গ্যাংয়ের আরও কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত।
