Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলে আত্মঘাতী যুবক! নেপথ্যে কোন কাহিনী?

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলে আত্মঘাতী যুবক! নেপথ্যে কোন কাহিনী?

Online Desk মে 26, 2025
Untitled.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : স্ত্রীর সাথে শেষ কথা ফোনে, তারপরই আত্মঘাতী যুবক। সূত্রের খবর, শেষবারের মতন ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ঠাকুরনগরের ওই যুবক। মৃত যুবকের নাম অমিত চট্টোপাধ্যায়, বয়স ২৪। তিন মাস আগেই তার বিয়ে হয়েছিল ২৯ বছর বয়সে এক মহিলার সঙ্গে। মহিলাটির এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলছিল অশান্তি।
পরিবারের অভিযোগ আত্মঘাতী যুবকের স্ত্রী ফোনে বিভিন্ন সময় অপরিচিত পুরুষদের সঙ্গে চ্যাট করতো। সে কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ও ঝগড়া হতো। দীর্ঘদিন এই অশান্তি চলার পর সম্প্রতি তা এতটাই বেড়ে যায় যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।
এই ঘটনার পর থেকেই মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন আত্মঘাতী অমিত। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন ভিডিও কলে। কথা বলার পর একটি ভিডিও রেকর্ড করে পাঠায় তার স্ত্রীকে। তারপরে আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেন অমিত।
অমিতের দিদি জানান, এই ঘটনার পর অমিতের স্ত্রীর তরফ থেকে ফোন আসে এবং জানানো হয় অমিত কোন দুঃসাহসিক পদক্ষেপ নিতে চলেছে। এই মুহূর্তেই দিদি অমিতের ঘরের দিকে ছুটে গিয়ে দেখেন ভাই আত্মহত্যা করেছে।
সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আনা হয় অমিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি স্ত্রীর পরকীয়ার সম্পর্কই অমিতের জীবন কেড়ে নিয়েছে। এখন একটাই প্রশ্ন উঠছে অমিত মারা যাওয়ার আগে তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কি কথোপকথন হয়েছে যার জেরে এক যুবক আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। এই ঘটনার নেপথ্যের দাম্পত্য অশান্তি নাকি আরো কোনো গভীর কারণ সেটাই এখন তদন্তের পর জানা যাবে।

Post Views: 250

Continue Reading

Previous: পুরীতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণে বাঁচলেন সৌরভের দাদা স্নেহাশিস
Next: শ্রীরামকৃষ্ণের ষোড়শীপূজা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.