Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ভারত- বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা

ভারত- বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা

Online Desk জুন 16, 2025
sefrfr.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। বিক্ষোভকারীদের দাবি শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবি নিয়েই রাস্তায় বসে আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে ।
সুত্রের খবর বিক্ষোভকারীদের এই আন্দোলনের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছিল প্রায় দুই হাজার ট্রাক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভারত থেকে বাংলাদেশে ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ ভারতীয় ট্রাক পায় না । ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। সেই কারণেই সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে অনশন আন্দোলন শুরু করে শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা । বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে পাঁচজনের একটি প্রতিনিধি দল দেখা করেছে বলে জানা গেছে। মেয়রের সাথে বৈঠকের পর আইএনটিটিইউসি ডাবগ্রাম ফুলবাড়ীর সভাপতি সুকান্ত কর জানিয়েছেন মেয়র তাদেরকে কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন। কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তিনি এমনটাই আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। গাড়ির মালিক ও চালকদের আইন যাতে হাতে না তুলে নেয় তার অনুরোধ জানিয়েছেন।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই বিষয়ে জানিয়েছেন ইতিমধ্যেই তার জেলা শাসকের সাথে কথা হয়েছে এবং পাশাপাশি এই বিষয় নিয়ে পরিবহন মন্ত্রীর সাথে কথা হয়েছে। বেশ অনেকদিন ধরেই ফুলবাড়ীতে এই সমস্যা চলছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন বাংলাদেশের যদি ২০০ গাড়ি পাথরের চাহিদা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণটাই ভুটানের পাথর নেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। এক্ষেত্রে ভারতের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মেয়র ডিএম এবং পরিবহন দপ্তরের সাথে কথা বলেন যাতে ভুটান ও ভারত দুই জায়গা থেকেই পাথর যাতে বাংলাদেশে যায়।

Post Views: 166

Continue Reading

Previous: ইজ়রায়েল-ইরান সংঘাত : নতুন কৌশলে পাল্টা আঘাত তেহরানের, বিপর্যস্ত ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা
Next: ইংল্যান্ডে প্রথম টেস্টে কোচিং নেই গম্ভীর, ডাগআউটে হয়ত লক্ষণ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.