Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর শুনানিতে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য ! জানাল কলকাতা হাইকোর্ট, সিদ্ধান্তের ভার কমিশনের উপর

এসআইআর শুনানিতে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য ! জানাল কলকাতা হাইকোর্ট, সিদ্ধান্তের ভার কমিশনের উপর

Online Desk ডিসেম্বর 25, 2025
OBC.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ২০১০ সালের মার্চ মাসের পরে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য নথি হিসাবে এস আই আর এর শুনানিতে দেখানো যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার এই মামলার তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এর আগে ২০১০ সালের মার্চ মাসের পরে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার শর্তেও পড়াশোনা চাকরি ও এসআইআর এর নথি হিসাবে ওবিসি সংশাপত্র ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এসআইআরের নথি থেকে ওবিসি শংসাপত্র বাদ দেওয়ারও আবেদন করা হয়। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন এসআইআর এর নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কি না তার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

মামলাকারির আইনজীবী অরিজিৎ বক্সির অভিযোগ, এসআইআরয়ে গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্র। জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান মামলাকারীর আইনজীবী। কমিশনের পক্ষে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ আইনজীবীর। তাঁর আরও দাবি, গত বছর ২২ মে ২০১০ সালের পর তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী শনিবার থেকে শুরু হবে এসআইআর এর শুনানির কাজ। শুনানিতে নথি হিসাবে ১৩টি নথির কথা উল্লেখ করেছে। সেই নথির মধ্যে রয়েছে তফসিলি জাতি, জনজাতি ও ওবিসি শংসাপত্রও। এখন দেখার কমিশন কী সিদ্ধান্ত নেন।

Post Views: 254

Continue Reading

Previous: আরাবল্লিতে নতুন করে খননের লিজ দেওয়া যাবে না, বিতর্কের পর রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের
Next: মমতার পর এসআইআর নিয়ে বিএলএদের সঙ্গে অভিষেক, ভার্চ্যুয়ালি দু দফায় বৈঠক

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.