Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

ওঙ্কার ডেস্ক: পার্ক স্ট্রিটের ফুটপাথের সেই সীতা সরকারি আশ্রয়ে থাকতে রাজি হলেন না। পুরসভা ও পুলিশের তরফে একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতেও বরফ গলেনি। মঙ্গলবার থেকে সীতা ও তাঁর দুই ছোট মেয়েকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। প্রথমে তাঁদের বেলেঘাটার একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে রামমোহন রায় রোডের আশ্রয়েও নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও জায়গাতেই থাকতে রাজি হননি সীতা। শেষ পর্যন্ত তাঁকে ও দুই মেয়েকে সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা সম্ভব হয়নি।

তবে সীতার আর এক মেয়ে পূজা পুরসভার ব্যবস্থায় সন্তুষ্ট। তিনি সরকারি আশ্রয়কেন্দ্রেই থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে। সীতা ও তাঁর দুই ছোট মেয়ের ঠিকানা এখন কোথায়? এ বিষয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, তাঁরা নিরাপদেই রয়েছেন। দলের কর্মীদের বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। সেই সময় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁকে দুধ গরম করতে বাধা দেন। সীতাকে ধমক দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এর পরেই ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়। জানা যায়, সীতার স্থায়ী কোনও বাড়ি নেই। প্রায় ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতই তাঁর ঠিকানা। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে শুরু হয় সমালোচনা। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পুরমন্ত্রী। সোমবার ভিডিওবার্তায় তিনি দাবি করেন, কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। শুধু সরে যেতে বলা হয়েছিল। তবে বোঝানোর ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল বলেও জানান তিনি।

Post Views: 30

Continue Reading

Previous: তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার
Next: সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

সম্পর্কিত গল্প

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.