Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পুরীতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণে বাঁচলেন সৌরভের দাদা স্নেহাশিস

পুরীতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণে বাঁচলেন সৌরভের দাদা স্নেহাশিস

Online Desk মে 26, 2025
1721461775_snehasish.jpg

স্পোর্টস ডেস্ক : পুরীর সমুদ্রে স্পিড বোট উল্টে বড় বিপদ থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সিএবি সভাপতি স্নেহাশিস এবং তাঁর স্ত্রী অর্পিতা৷ উত্তাল সমুদ্রে ঢেউয়ের দাপটে উল্টে গিয়ে জলে পড়ে যান স্নেহাশিস এবং তাঁর স্ত্রী৷ লাইফ জ্যাকেট থাকায় কোনওমতে ভেসে থাকেন তাঁরা৷ সমুদ্রের খুব বেশি গভীরে না হওয়ায় দ্রুত লাইফগার্ড এবং নুলিয়ারা গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা-বৌদিকে উদ্ধার করেন।

গরমে ছুটি কাটাতেই পুরী গেছেন সস্ত্রীক স্নেহাশিস। গতবছর আইনি মতে দীর্ঘদিনের বান্ধবী অর্পিতার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন স্নেহাশিস। আইপিএলের ম্যাচ না থাকায় অনেকটাই হালকা স্নেহাশিস। সৌরভ আর তার দাদা র ঘনিষ্ট বন্ধু সঞ্জয় দাস বলেছেন আপাতত স্নেহাশিস আর তার স্ত্রী ভালো আছেন। স্নেহাশিসের স্ত্রী অর্পিতার অভিযোগ, ‘বোটটি অতিরিক্ত হালকা ছিল, কারণ পর্যাপ্ত যাত্রী ছিল না। যেখানে ১০ জন নিয়ে বোট ছাড়ার কথা সেখানে মাত্র ৩-৪ জন ছিল বোটে’। তিনি আরও জানান, ‘আমরা আগে থেকেই বলছিলাম এত কম লোক নিয়ে সমুদ্রে নামা ঠিক হবে কিনা, অপারেটররা বলেছিল সব ঠিক আছে’। তিনি বলেন, ‘আমরা সমুদ্রে নামার পরপরই বিশাল ঢেউ এসে বোটটিকে উল্টে দেয়। লাইফগার্ডরা সময়মতো না আসলে আমরা বাঁচতাম না। এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি’। ঘটনার পর প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন অর্পিতা। তিনি বলেন, ‘পুরীর সমুদ্র অত্যন্ত খারাপ প্রকৃতির। এখানে স্পিডবোট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আমি কলকাতায় ফিরে পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব এই বিষয়টি বন্ধ করার অনুরোধ জানিয়ে’।

Post Views: 235

Continue Reading

Previous: ‘স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে’! মেল মারফত হুঁশিয়ারি, তল্লাশিতে বিধাননগর পুলিশ
Next: ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলে আত্মঘাতী যুবক! নেপথ্যে কোন কাহিনী?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.