Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ম না মেনে সনিয়ার নাম তোলা হয়েছে ভোটার তালিকায়, অভিযোগ বিজেপির

নিয়ম না মেনে সনিয়ার নাম তোলা হয়েছে ভোটার তালিকায়, অভিযোগ বিজেপির

Online Desk আগস্ট 13, 2025
sonia-frf.jpg

ওঙ্কার ডেস্ক: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করল বিজেপি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই দাবি করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে তৎকালীন সময়ে এই কাজ করেছে হাত শিবির।

উল্লেখ্য, সনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালে ইতালিতে। পরিবার তাঁর নাম রেখেছিল সনিয়া মাইনো। কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ১৯৬৮ সালে তিনি রাজীব গান্ধীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গান্ধী পরিবারের সদস্য হয়ে সনিয়া ভারতে চলে আসেন। বিজেপির অভিযোগ, ১৯৮০ সালে লোকসভা ভোটের আগে প্রথম বার নয়াদিল্লি কেন্দ্রের ভোটার হিসেবে কমিশনের তালিকায় তাঁর নাম ওঠে। পদ্ম শিবিরের দাবি, ১৯৮৩ সালে সনিয়া ভারতের নাগরিকত্ব পান। অথচ ভারতীয় নাগরিক না হলে কারোর নাম ভোটার তালিকায় ওঠার কথা নয়।

বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, ‘এটি স্পষ্ট ভাবে আইনের লঙ্ঘন। ভারতীয় নাগরিক হলে তবেই ভোটার হিসাবে এক জন নিবন্ধিত হতে পারেন। ১৯৮২ সালে বিতর্ক ও সমালোচনার জেরে সনিয়ার নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তাঁর নাম ফের তালিকায় ওঠে।’ ওই বিজেপি নেতা আরও বলেন, দ্বিতীয় বার যখন সনিয়ার নাম ভোটার তালিকায় ওঠে, তাতেও নিয়ম মানা হয়নি। ১৯৮৩ সালের ১ জানুয়ারির আগে ভারতের নাগরিকত্ব পেলে তবেই সে বছর ভোটার তালিকায় নাম ওঠার কথা। কিন্তু সে বছর সনিয়া নাগরিকত্ব পান ১৯৮৩ সালের এপ্রিল মাসে।

Post Views: 151

Continue Reading

Previous: ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত আছে, মুনিরের পারমানবিক হামলার হুমকির আবহে দাবি যুক্তরাষ্টের
Next: পুরী মন্দিরে হুমকির জেরে বাড়তি সতর্কতা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.