Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ সনিয়া গান্ধী, সিমলার হাসপাতালে ভর্তি

বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ সনিয়া গান্ধী, সিমলার হাসপাতালে ভর্তি

Online Desk জুন 7, 2025
Sonia.jpg

ওঙ্কার ডেস্ক : সোনিয়া গান্ধীর হঠাৎ অসুস্থতার কারণে ১০ নম্বর জনপদ রোডে চরম উদ্বেগ। শিমলায় বেড়তে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। অবস্থা বুঝে শিমলারই এক হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সোনিয়া। এমনিতেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক জটিলতা রয়েছে। তাই স্বাভাবিক কারণেই এই মুহূর্তে গান্ধী পরিবারের আবহাওয়া বেশ উদ্বেগজনক। ইতিমধ্যে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন দলের সদস্যরা।

এমনিতেই সোনিয়ার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। হাওয়া বদলের জন্য তাই তিনি গিয়েছিলেন সিমলা। জানা গিয়েছে, গত সোমবার থেকে তিনি সিমলাতেই রয়েছেন। প্রিয়ঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পাশাপাশি পরিকল্পনা ছিল কাছেপিঠে কয়েকটি ধর্মীয় স্থান ঘুরে দেখার। তার মধ্যেই শনিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সনিয়া গান্ধীর চিকিৎসায় একটি টিম গঠন করা হয়েছে। তাঁর এমআরআই করা হবে। অসুস্থতার খবর পেয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতে পারেন, এমন একটা খবর পাওয়া যাচ্ছে।

সোনিয়া গান্ধীর বয়স এখন বয়স ৭৮ বছর চলছে। শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত চিকিৎসার চলে। দু’বার করোনা আক্রান্ত হয়েছেন। এখন ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় এদিকটায় নজর রেখেছেন চিকিৎসকরা। তবে কংগ্রেস নেত্রীর কী ধরণের উপসর্গ দেখা দিয়েছে তা জানা যায়নি। গত ফেব্রুয়ারিতেই পেটের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

Post Views: 184

Continue Reading

Previous: কে এই মাধবী লাথা ? চেনাব সেতু নির্মাণে অপরিসীম অবদান যাঁর !
Next: ‘জইশ ই মহম্মদকে উৎখাত করুন’, বিলাওয়ালদের বলল মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.