Skip to content
জুন 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৌরভের নিরাপত্তা কমালো বিজেপি সরকার

সৌরভের নিরাপত্তা কমালো বিজেপি সরকার

Online Desk জুন 3, 2026
S.jpg

স্পোর্টস রিপোর্টার : সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এ বার কাটছাঁট করল রাজ্য সরকার। এত দিন তিনি ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। এবার, সেই নিরাপত্তার বহর কমে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা BCCI -এর প্রাক্তন সভাপতি সৌরভকে ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ, দু’ধাপ নামছে তাঁর নিরাপত্তার বহর।

প্রসঙ্গত সৌরভের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্টতা নিয়ে অনেকেই সরব। এছাড়া মমতার সঙ্গে স্পেনে গিয়ে শালবনিতে কারখানার ঘোষণা করেন সৌরভ। এছাড়া গত সিএবি নির্বাচনে মমতা ঘনিষ্ট শান্তনু বিশ্বাসের হস্তক্ষেপ নিয়ে নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও রাজ্যে পালাবদলের পরে সৌরভ তার বন্ধু সিএবির কোষাধক্ষ সঞ্জয় দাসকে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিকের কাছে পাঠান। এছাড়া ইডেনে ম্যাচ চলাকালীন রাজ্যের নতুন মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনাও দেন। আর আইপিএল ফাইনালে আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে তাকে দেখা যায়।

তবুও সৌরভের নিরাপত্তা কমালো বিজেপি সরকার। জ়েড ক্যাটেগরিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন অন্তত ৩৫ জন। তার মধ্যে রাজ্য পুলিশের কমান্ডোও থাকেন সুরক্ষা বলয়ে। রাজ্য সরকারের ‘জ়েড ক্যাটেগরি’ নিরাপত্তা যারা পান, তাঁদের সঙ্গে পাইলট কারও থাকে। তবে ‘ওয়াই ক্যাটেগরি’তে তিন থেকে চার জন থাকেন নিরাপত্তার দায়িত্বে। তাঁদের মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী। ২০২৩ সালের মে মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত নেয়। ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তার পদলে ‘Z’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ১৬ মে রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করে।

‘Z’ ক্যাটাগরি হল সেইসব নিরাপত্তা স্তরের অন্যতম, যা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে উচ্চ-ঝুঁকিপূর্ণ বা বিশেষ নিরাপত্তার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তির উপর সম্ভাব্য হুমকির মাত্রার উপর ভিত্তি করে এই নিরাপত্তার ধরন ও পরিধি নির্ধারিত হয়। নিরাপত্তার মোট ছয়টি স্তর রয়েছে; এর মধ্যে ‘Z’ ক্যাটাগরির অবস্থান কেবল ‘Z+’ এবং ‘SPG’ ক্যাটাগরির ঠিক নীচেই। ‘SPG’ ক্যাটাগরি হল নিরাপত্তার সর্বোচ্চ স্তর, যা একান্তভাবেই ভারতের প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত।

এই মুহূর্তে সৌরভের সিএবি অস্বস্তিতে সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সহ সচিব মদন মোহন ঘোষ আর সহ সভাপতি নিশীথ রঞ্জন দত্ত চেয়ারে বসে আছেন। এছাড়া ভারতের তারকা ক্রিকেটার বাংলার প্রয়াত প্রয়াত পঙ্কজ রায়ের জন্মদিনে তাকে আগেরদিনের জগমোহন ডালমিয়ার জন্মদিনে ব্যবহার করা করা বাসি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অভিযোগও ওঠে সৌরভের সিএবির বিরুদ্ধে।

Post Views: 33

Continue Reading

Previous: ৫৮ জন বিধায়কের সই নিয়ে স্পিকারের কাছে বিক্ষুব্ধ বিধায়করা
Next: খান স্যারের কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

Pankaj.jpg

পঙ্কজ রায়ের বাসি ফুলের শ্রদ্ধার ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইলেন তার পুত্র

Online Desk জুন 3, 2026
Untitled.png

CID-র পর অভিষেকের বাড়িতে হাজির ED!

Online Desk জুন 3, 2026
lop.png

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত! মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আহ্বান ‘তৃণমূল বিদ্রোহী’-দের

Online Desk জুন 3, 2026

You may have missed

TF-2.jpg

একজন ‘তোফায়েল আহমেদ’-এর কথা

Online Desk জুন 3, 2026
Pankaj.jpg

পঙ্কজ রায়ের বাসি ফুলের শ্রদ্ধার ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইলেন তার পুত্র

Online Desk জুন 3, 2026
Untitled.png

CID-র পর অভিষেকের বাড়িতে হাজির ED!

Online Desk জুন 3, 2026
lop.png

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত! মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আহ্বান ‘তৃণমূল বিদ্রোহী’-দের

Online Desk জুন 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.