Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৫৮ জন বিধায়কের সই নিয়ে স্পিকারের কাছে বিক্ষুব্ধ বিধায়করা

৫৮ জন বিধায়কের সই নিয়ে স্পিকারের কাছে বিক্ষুব্ধ বিধায়করা

Online Desk জুন 3, 2026
RITO.jpg

ওঙ্কার ডেস্কঃ মমতার সাজানো ঘর ভেঙে চুরমার। তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল। বুধবার বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তির আস্ফালন দেখাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা। রুদ্ধদ্বার বৈঠক শেষ করে মোট ৫৮ জনের সই সহ অধ্য্ক্ষের কাছে গিয়েছেন তৃণমূল বিধায়করা এমনটাই জানা গিয়েছে।
অধ্যক্ষের কাছে যে চিঠি জমা পড়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী। পরিষদীয় দলনেতা হিসেবে তাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করছেন। উপ দলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন সাহার নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে আখরুজ্জামানের।
বুধবার বেলা গড়াতেই বিধানসভায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে একে একে একঝাঁক বিধায়ক হাজির হন। ঋতব্রতের সঙ্গেই বিধানসভায় প্রবেশ করেন শিউলি সাহা, রিয়াজ হুসেন, ইমানি বিশ্বাস এবং সাবিনা ইয়াসমিন। হাওড়া জেলার তিন বিধায়ককেও এদিন তাঁদের সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও বিধানসভায় এসেছেন অরুণাভ সেন।
বুধবার বিধানসভা চত্বর তৃণমূলের ঘরোয়া বিদ্রোহে সরগরম। অন্যতম তাৎপর্যপূর্ণ উপস্থিতি হল মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষের। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি রথীন ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা এদিন বিধানসভায় ঢোকার মুখে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, “আমাদের সঙ্গে তৃণমূলের জয়ী বিধায়কদের দুই-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থন রয়েছে।”

Post Views: 98

Continue Reading

Previous: ব্রিটেনে নবালককে ছুরিকাঘাত করার জন্য ২১ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি ভারতীয় বংশোদ্ভূত যুবকের
Next: সৌরভের নিরাপত্তা কমালো বিজেপি সরকার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.