স্পোর্টস ডেস্ক : এক মঞ্চে কেষ্ট -মহারাজ। বীরভূম জেলার একদা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডল এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রবিবার বোলপুরে শুধু সৌরভ একা যাননি, সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, BOA সহ সভাপতি বিশ্বরূপ দে। প্রসঙ্গত, রবিবার বীরভূম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বীরভূম স্টেডিয়ামে একটি অনুষ্ঠানেই সৌরভ গাঙ্গুলী ছিলেন প্রধান অতিথি।
