স্পোর্টস ডেস্ক : ফের একটা নতুন ব্রান্ডের সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারে অন্নপূর্ণা স্নাক্সসের ব্র্যান্ড আম্বাসেডর হলেন সৌরভ। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে নতুন যাত্রা শুরু মহারাজের। সৌরভ বললেন, বাঙালি ঝালমুড়ি, ফুচকা, বিস্কুট খেতে ভালোবাসে। যখন ক্রিকেট খেলতাম বা এখনও এইসব জিনিস খাওয়া বারণ ফিটনেসের জন্য। যদিও সুযোগ পেলে খাই।খারাপ লাগে না।’ এছাড়া সৌরভ বললেন, বাঙালি যে ব্যবসা করতে পারে তার অন্যতম উদাহরণ এই অন্নপূর্ণা গ্রুপ ওরা এগিয়ে যাক।”আর সৌরভ আছে ক্রিকেট নিয়ে কথা হবে না সেটা হয় না। উঠলো রোহিত শর্মার প্রসঙ্গ। রোহিতকে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে নির্বাচকরা সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয় অবাক নন মহারাজ।সৌরভ তাকে যখন ২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনি ওয়ান ডে দল থেকে সরিয়ে দেন বয়সের কারণে সেই স্মৃতি মনে করে সৌরভ বললেন,’‘একজন ক্রিকেটারের কাছে ৪০ বছর বয়সটা অনেক। রোহিত বিশ্বকাপ খেলবে কি না সেটা নির্ভর করবে কতটা ক্রিকেট খেলবে, কতটা রান করবে তার উপর। এক ফরম্যাটে খেলা সবসময় কঠিন। যদিও আইপিএলে খেলবে, সেটা মাত্র দুই মাস। এই কম ক্রিকেট খেলে ফিটনেস ধরে রাখলেই হবে না, রানও করতে হবে। আমার মতে, রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেটও খেলতে হবে। ক্রিকেট এমন একটা খেলা যেখানে টানা খেলে যেতে হবে, নয়তো টাচ মিস করবে, টাইমিং করতে পারবে না। নিয়ম একটাই, টানা অনুশীলন, ঘরোয়া ক্রিকেটে খেলা এবং পারফর্ম করা। আর সামনের দিকে তাকানো দরকার। আমাকে আর রাহুল দ্রাবিড়কে ২০১১ বিশ্বকাপের দিকে তাকিয়ে ওয়ান ডে দল থেকে সরানো হয় আমার বয়স ছিলো ৩৭। এটা তাই সবার ক্ষেত্রে হয়েছে শুধু ওদের ক্ষেত্রে একা নয়।আর গিলের মধ্যে প্রতিভা আছে ইংল্যান্ড সফরে প্রমান পাওয়া যায়। রোহিতের সঙ্গে হয়ত কথা বলেই বোর্ড সিদ্ধান্ত নেয়।সবার ক্ষেত্রে এক জিনিস হবে। শুভমন গিলের ক্ষেত্রেও ১০ বছর পরেও একই জিনিস হবে।’
