স্পোর্টস ডেস্ক : প্রত্যাশিতভাবেই সিএবিতে নির্বাচনে মনোনয়ন জমা দিলেন না বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত অভিষেক ডালমিয়া। ফলে মনোনয়ন দিয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি হতে চলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ সেপ্টেম্বর বার্ষিক সাধারণসভার পরে সভাপতি হবেন সৌরভ। এদিনে সৌরভ বললেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কোনও বিরোধী নেই। সকলে এই অ্যাসোসিয়েশনেরই অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে এবার সিএবি চালাবে ৷ আমি নির্বাচনের জন্য তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চার-সাড়ে চার ঘণ্টা যাতায়াত করে সবার সঙ্গে সম্পর্ক ভাল রেখেছি। কিন্তু নির্বাচন হচ্ছে না, কী আর করা যাবে।”
আগামী বছর যেহেতু টি-20 বিশ্বকাপ। বেশ কয়েক’টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। সৌরভ বললেন, “হ্যাঁ, অনেকগুলি খেলা রয়েছে। টেস্ট ম্যাচ রয়েছে, বিশ্বকাপ আছে সঙ্গে আইপিএলও। আর রয়েছে বেঙ্গল প্রো টি-20 লিগ। সবমিলিয়ে প্রচুর খেলা রয়েছে।”
ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাছে নতুন কোনও চ্যালেঞ্জ নয়। সিএবি ৮ বছর চালাই। বিসিসিআই চালাই।প্রশাসনিক দায়িত্বের এই তৃতীয় ইনিংসে নিজের সেরটাই দিতে চাই।’
