স্পোর্টস ডেস্ক : অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। ভর্তি করা হল হাসপাতালে। গত কয়েকদিন ধরেই জ্বর, গলা ব্যথার মতো কিছু উপসর্গ ছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধপত্র খাওয়ানো চলছিল। তবে শারীরিক পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় নিরুপাদেবীকে ভর্তি করা হল হাসপাতালে। সূত্রের খবর, ইউরিনাল ইনফেকশন হয়েছে তাঁর। সৌরভ আর তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় হাসপাতালে গেছেন। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও হাসপাতালে যান। ডাক্তাররা দরকারি ওষুধপত্র দিচ্ছেন।সৌরভের বাবা চন্ডিদাস গঙ্গোপাধ্যায় ২০১৩ সালে মারা গেলেও তার মা কিন্তু সুস্থই ছিলেন তার বয়স ৭৮। নিরুপা দেবীর করোনা হওয়ার পরেই শরীর ভেঙে যায়। সৌরভ তার মায়ের হাতে রান্নার খুব বড়ো ভক্ত ছিলেন।
