Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যু ?

ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যু ?

Online Desk জুলাই 9, 2024
TYUUTUTYUY.png

গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: আবারও পুলিশের মারে মৃত্যু এক যুবকের । ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা ছিল মৃত যুবক । বছর ২২ ছিল আবু সিদ্দিক হালদারের । ৩০শে জুন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়েছিল ৷ এরপর পয়লা জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় নিয়ে যায় । মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়ছিল । অভিযোগ, এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয়ছিল । ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালত জামিন দিয়েছিল আবু সিদ্দিককে। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়েছিল । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাকে। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়। মৃতের এক প্রতিবেশী বলেন “বিনা অন্যায়ে কেন থানায় ধরে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মারল। আমরা তার জবাব চাই”। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিক্যালে কোন সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

Post Views: 48

Continue Reading

Previous: দুর্গাপুরে INTTUC-র ইউনিয়ন অফিস দখল নিয়ে তৃণমূল নেতাদের কাজিয়া তুঙ্গে
Next: বাগদায় ভোটের প্রস্তুতি তুঙ্গে

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.