Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘরোয়া কোন্দলে বিদ্ধ তৃণমূল !

ঘরোয়া কোন্দলে বিদ্ধ তৃণমূল !

Online Desk জুন 7, 2024
tmc-flag.png

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : ভোট মিটতেই ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে। সরকারি রাস্তা নিয়ে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাসন্তীতে। জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। যুব তৃণমূল নেতা গফর মোল্লার সাথে মাদার তৃণমূল নেতা হায়দার নাইয়ার অনুগামীদের মধ্যে বিবাদ রয়েছে। অভিযোগ, সেই বিবাদের কারণে হায়দার নাইয়ার অনুগামী আনিছুর লস্কর ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গফর মোল্লার অনুগামীরা। ঘটনায় অন্তত পাঁচজন জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাসন্তী থানার অন্তর্গত ৭ নম্বর কুমড়োখালি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়. খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আক্রান্ত আনিছুর লস্কর ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁরা হায়দার নাইয়ার সঙ্গে দল করে বলে দীর্ঘদিন ধরেই তাঁদের উপর রাগ অপর গোষ্ঠীর। এমনকি, গ্রামে সাধারনের চলাচলের জন্য কংক্রিটের রাস্তা তৈরি হলেও সেই রাস্তাতে তাঁদের চলাচল বারণ ছিল। বাধ্য হয়েই মাটির রাস্তায় চলাচল করতেন তাঁরা। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই অবস্থায় নিজের টোটো নিয়ে কংক্রিটের রাস্তার উপর দিয়ে যান আনিছুর। আর সেই কারণেই রাতে তাঁদের বাড়িতে চড়াও হয়ে গফর মোল্লার অনুগামীরা মারধর করে তাঁদেরকে।

এই ঘটনায় আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 111

Continue Reading

Previous: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
Next: চড়ছে তাপমাত্রার পারদ, ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.