Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • স্বপ্ন শেষ আফগানদের, চোকার্স তকমা সরিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্বপ্ন শেষ আফগানদের, চোকার্স তকমা সরিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Online Desk জুন 27, 2024
thumb_17817-1.jpg

স্পোর্টস ডেস্ক :স্বপ্নের ক্রিকেট শেষ হল বিভীষিকায়। সেমিফাইনালে লজ্জার হার আফগানিস্তানের। রশিদ খানদের উড়িয়ে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল প্রোটিয়ারা। বলের নিরিখে টি-২০ তে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। তারৌবায় প্রথম সেমিফাইনালে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এক উইকেট হারিয়ে ৮.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় আইডেন মার্করামরা। এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮ সালে একবার আইসিসি ট্রফির ফাইনালে উঠেছিল। নক আউট ট্রফি জেতে প্রোটিয়ারা। ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতেই নামে বিপর্যয়। মার্কো জ্যানসেনের বল সামলাতে পারেনি আফগানরা। ডাহা ব্যর্থ ব্যাটিং লাইন আপ। একমাত্র আজমাতুল্লা ওমরজাই (১০) দু’অক্ষরের রানে পৌঁছয়। ১১.৫ ওভারে ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। গোটা বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলার পর প্রোটিয়াদের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ। তিন উইকেট নেন মার্কো জ্যানসেন এবং তাবরেজ শামসি। রান তাড়া করতে নেমে একমাত্র কুইন্টন ডি ককের (৫) উইকেট খুইয়ে জয়সূচক রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থাকেন রেজা হেন্ডরিক্স (২৯) এবং আইডেন মার্করাম (২৩)। ৮.৫ ওভারে জয়ে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের সেরা মার্কো জ্যানসেন।

Post Views: 91

Continue Reading

Previous: পঞ্জাব এফসি থেকে এই ফরাসি ফুটবলার ইস্টবেঙ্গলে
Next: ইংল্যান্ডকে নিয়ে চাপ নেই রোহিতের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.