Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে ফের ভোট! শুক্র সন্ধ্যায় জানাল নির্বাচন কমিশন

দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে ফের ভোট! শুক্র সন্ধ্যায় জানাল নির্বাচন কমিশন

Online Desk মে 1, 2026
voter-bengal.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ আসনে ভোটগ্রহণ মোটের উপর নির্বিঘ্নে মিটেছিল। বেশ কিছু জায়গায় গোলমালের খবর সামনে এসেছিল। যার ফলে বিরোধী দল বিজেপি দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। অবশেষে কমিশন জানাল, আপাতত দক্ষিণ ২৪ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনরায় ভোট হবে। যে ১৫টি বুথে পুনর্নির্বাচনের কথা কমিশনের তরফে জানানো হয়েছে, তার মধ্যে ১১টি রয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে, চারটি বুথ ডায়মন্ড হারবারে।

শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২ মে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ১৫ বুথে ভোটগ্রহণ চলবে। যদিও ফলতার একাধিক বুথে ইভিএমে টেপ মারা থাকার অভিযোগের ভিত্তিতে কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কমিশন এখনও কিছু বলেনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ হয়। ওইপর্বে কোথাও থেকে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। তবে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ মেটার পর চার বিধানসভার ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। বিজেপি সূত্রের খবর, যে চার বিধানসভায় ৭৭ বুথে পুননির্বাচনের আর্জি জানানো হয়, তার মধ্যে রয়েছে ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্ব। বিজেপি সূত্রের খবর, ফলতা বিধানসভার ৩২টি বুথে, ডায়মন্ড হারবারের ২৯টি বুথে, বজবজের ৩টি বুথে এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। অবশেষে দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন।

Post Views: 126

Continue Reading

Previous: ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ
Next: ভোট মিটলেও, মিটলো না অশান্তি! ফের ফলতায় সিংহম বনাম পুস্পা

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.