Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জয় পেলো স্পেন, লড়াই করে বাজিমাত গতবারের চ্যাম্পিয়ন ইতালিরও

জয় পেলো স্পেন, লড়াই করে বাজিমাত গতবারের চ্যাম্পিয়ন ইতালিরও

Online Desk জুন 17, 2024
thumb_16819-1.jpg

স্পোর্টস ডেস্ক :শনিবার বার্লিনের অলিম্পিয়াস্টেডিঅনে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারাল স্পেন। গোলদাতা আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ এবং দানি কার্ভাহাল। আগের দিন যেমন প্রথমার্ধের শেষেই বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মানরা, শনিবার রাতে বিরতিতে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধ গোলশূন্য। হাজার চেষ্টা সত্ত্বেও কোনও দলই বিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। প্রথম ২৫ মিনিট দুই দলের অতি সাধারণ ফুটবল। প্রথমার্ধের শেষ ১৬ মিনিটে তিন গোল। ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় লামিনে জামালের। প্রথম ম্যাচেই অবদান রাখেন। অন্যদিকে স্কোরশিটে নাম তুলে ইউরোর তিন সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঢুকে পড়েন মোরাতা। দ্বিতীয়ার্ধে যেভাবে দুই দল আক্রমণ করে, গোল সংখ্যা আরও বাড়তে পারত। তবে প্রশংসা করতে হবে স্পেনের রক্ষণ এবং গোলকিপারের।এদিকে ইতালিও জয় পেল।২২ সেকেন্ডের মধ্যে এক গোলে পিছিয়ে পড়ে জোড়া গোল। রাজনীতি থেকে খেলা, শক্তিশালী ইতালিয় প্রভাবের অধীনেই থাকল আলবেনিয়া। মাত্র ১০ মিনিট এগিয়ে ছিল লাল জার্সিধারীরা। বাকি সময়টা ইতালির। শনিবার আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাতেই আরও ব্যাকফুটে চলে যায় আলবেনিয়া। তবে শেষদিকে যেভাবে চাপ সৃষ্টি করেছিল, সমতা ফেরার সম্ভাবনা তৈরি হয়। তবে যে আধিপত্য নিয়ে গোটা ম্যাচে খেলল ইতালি, অনেক আগেই গোল সংখ্যা বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলা উচিত ছিল আজুরিদের। একাধিক গোল মিস চিন্তায় রাখবে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে‌। এখনও পর্যন্ত যে তিনটে ম্যাচ হয়েছে, তাতে ওপেন ফুটবল খেলতে দেখা গিয়েছে জার্মানি, স্পেন, ইতালিকে। বদলে গিয়েছে বিশ্ব ফুটবলের ধারা। এখনও পর্যন্ত তিন ম্যাচেই প্রথমার্ধে সিংহভাগ গোল। অর্থাৎ, রক্ষণ আগলে সতর্কতার মোড়কে মোড়া ফুটবল নয়, প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপাচ্ছে দলগুলো। যা আগে সাধারণত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই দেখা যেত না। তবে আগ্রাসী ফুটবল ইউরোকে আরও আকর্ষণীয় করে তুলছে। ‘গ্রুপ অফ ডেথ’এ ক্রোয়েশিয়াকে স্পেন ৩-০ গোলে হারানোর পর আলবেনিয়াকে হারিয়ে গ্রুপ জমিয়ে দিল ইতালি।

Post Views: 133

Continue Reading

Previous: বৃষ্টির জন্য কানাডা ম্যাচ খেলতেই পারলো না ভারত, মার্কিনদের পরিকাঠামো নিয়ে প্রশ্ন
Next: একাধারে ইলাস্ট্রেটর ও পেইণ্টার,প্রিণ্টমেকার কুহু মিত্রর প্রতিভা কালজয়ী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.