Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজোর মুখে পর পর চুরি বালুরঘাট তহবাজারে, দুই দোকানে হানা, হাওয়া ৪০ হাজার টাকা

পুজোর মুখে পর পর চুরি বালুরঘাট তহবাজারে, দুই দোকানে হানা, হাওয়া ৪০ হাজার টাকা

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-33.webp

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি, শহর জুড়ে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল বালুরঘাটের প্রাণকেন্দ্র তহবাজারে।

রবিবার ভোরে বাজারের দু’টি দোকানে শাটার ও ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী শঙ্কর দত্তের দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ ৪০ হাজার টাকা লুট করা হয়। পাশেই ব্যবসায়ী গৌতম পালের দোকানেও চুরির চেষ্টা চালানো হয়। সকালে দোকান খুলতে এসে ঘটনা দেখে হতবাক হয়ে যান ব্যবসায়ীরা, মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা বাজারে।

ব্যবসায়ীদের অভিযোগ, এটা নতুন নয়। এর আগেও তহবাজারে একই কায়দায় অন্তত পাঁচটি দোকানে চুরি হয়েছে। বারবার চুরিতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। পুজোর মরশুমে যখন দোকানে মজুত বাড়ে, বিক্রি বাড়ে, তখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ব্যবসায়ীদের প্রশ্ন, পুজোর সময় পুলিশের বড় অংশ ব্যস্ত থাকে ভিড় সামলানো, ট্রাফিক ও প্যান্ডেলের নিরাপত্তায়, সেই সুযোগেই ফাঁকা বাজার এলাকায় সক্রিয় হয়ে উঠছে চোরের দল। রাতের বেলা বাজারে কোনও স্থায়ী নিরাপত্তারক্ষী বা সিভিক ভলান্টিয়ার না থাকায় সামাজিক নিরাপত্তার বড়সড় ফাঁক তৈরি হয়েছে। উৎসবের আবহে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে রাতে বাজারে স্থায়ী প্রহরী বা সিভিক ভলান্টিয়ার মোতায়েন করতে হবে এবং নাইট পেট্রোলিং বাড়াতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Continue Reading

Previous: ফের অশান্ত মণিপুর, অশান্তির আগুনে নিহত ৯, শান্তি ফেরাতে মোদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী খেমচাঁদ
Next: ১১ অক্টোবর ২০২৬ বারোটি রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল

সম্পর্কিত গল্প

New-Project-36.webp

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-35.webp

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব, রবিবার কালীঘাটে অভিষেকের বাড়িতে সমন নিয়ে পুলিশ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-34.webp

‘জুতো পড়ার সময়ও দেয়নি, অপহরণ করা হয়েছে’! আটক প্রসঙ্গে মুখ খুললেন রাঠী

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

Untitled.png

স্ট্রবেরি গাছের পরিচর্যা ও প্রচুর ফল পাওয়ার সহজ উপায়:

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-36.webp

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
Untitled.png

পুজোর কটা দিন বাকি জেনে নিন শুষ্ক ত্বকের জন্য কি করবেন?

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-35.webp

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব, রবিবার কালীঘাটে অভিষেকের বাড়িতে সমন নিয়ে পুলিশ

Online Desk অক্টোবর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.