Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ফের অশান্ত মণিপুর, অশান্তির আগুনে নিহত ৯, শান্তি ফেরাতে মোদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী খেমচাঁদ

ফের অশান্ত মণিপুর, অশান্তির আগুনে নিহত ৯, শান্তি ফেরাতে মোদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী খেমচাঁদ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-32.webp

নিজস্ব সংবাদাতা: মণিপুরে ফের অশান্তির আগুন। শেষ ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসায় প্রাণ হারালেন অন্তত ৯ জন, আহত আরও ৩। পরিস্থিতি সামাল দিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। সূত্রের খবর, শান্তি ফেরাতে রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। তার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়। হিংসা রুখতে শনিবার কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটার ব্যাসার্ধে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা। পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মণিপুরে জাতিগত সংঘাতের ইতিহাস দীর্ঘ। ১৯৯২ সালে কুকি ও নাগা জনজাতির সংঘাতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন হিসেবে দাবি। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকিদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে প্রাণ হারান ২৬০ জনেরও বেশি। সেই অশান্তির জেরে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। চলতি বছরই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন খেমচাঁদ সিং।

দিল্লির বৈঠকে খেমচাঁদ রাজ্যে স্বাভাবিক অবস্থা ফেরানোর উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী রাজ্যের কাজের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও পাঁচ মাস পরেই মণিপুরে ভোট হওয়ার কথা, এই পরিস্থিতিতে সময়মতো নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে।

Continue Reading

Previous: ভোররাতে বিকট গর্জন, কয়েক মিনিটেই ভেসে গেল গ্রাম! ফের হড়পা বানে বিপর্যস্ত নেপাল, নিখোঁজ ৪
Next: পুজোর মুখে পর পর চুরি বালুরঘাট তহবাজারে, দুই দোকানে হানা, হাওয়া ৪০ হাজার টাকা

সম্পর্কিত গল্প

New-Project-52.webp

বাড়ছে আন্দোলনের ঝাঁজ! এবার জ্ঞানেশের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ ডাক রাহুলদের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-51.webp

পুজোর মুখে বলাগড়ে মিনি বন্দরের ভূমিপুজো, ৫৯৩ কোটির প্রকল্পে ২ বছরে তৈরি হবে রাস্তা-ব্রিজ-রেল যোগাযোগ

Online Desk অক্টোবর 12, 2026
nobel-economics.webp

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড, দুজনেই মার্কিনি

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-52.webp

বাড়ছে আন্দোলনের ঝাঁজ! এবার জ্ঞানেশের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ ডাক রাহুলদের

Online Desk অক্টোবর 12, 2026
pak.webp

বালোচিস্তানে ভেঙে পড়ল পাক সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান! নিহত ২ পাইলট

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-51.webp

পুজোর মুখে বলাগড়ে মিনি বন্দরের ভূমিপুজো, ৫৯৩ কোটির প্রকল্পে ২ বছরে তৈরি হবে রাস্তা-ব্রিজ-রেল যোগাযোগ

Online Desk অক্টোবর 12, 2026
WhatsApp-Image-2026-10-12-at-15.57.23.jpeg

ভারতে বিদ্যুতের চাহিদা ক্রমে বাড়ছে, ঘাটতির ফলে ২০২৭-এর গ্রীষ্মে চরম ভোগান্তির পূর্বাভাস

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.