Skip to content
আগস্ট 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুদীপ-কাকলি-সহ ২০ দলবদলু সাংসদকে স্পিকারের নোটিস, সাত দিনের মধ্যে জবাব তলব

সুদীপ-কাকলি-সহ ২০ দলবদলু সাংসদকে স্পিকারের নোটিস, সাত দিনের মধ্যে জবাব তলব

Online Desk আগস্ট 26, 2026
1000369714.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ নিয়ে জটিলতা আরও বাড়ল। সুপ্রিম কোর্টের নোটিসের পর এবার তাঁদের জবাব তলব করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে।

জানা গিয়েছে, ২০ জন সাংসদকে পৃথক ভাবে নোটিস পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলা হয়েছে। তাঁদের সদস্যপদ খারিজের দাবিতে করা আবেদনের ভিত্তিতেই এই পদক্ষেপ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর দলের একাধিক সাংসদ দল ছাড়েন। পরে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ে যোগ দেন। একই সঙ্গে এনডিএ সরকারকে সমর্থনের কথাও জানান তাঁরা। এর পর সংসদে কয়েকজন সাংসদের আসনও বদল হয়। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়। তবে এনসিপিআইয়ের সাংসদ হিসেবে এখনও ২০ জনের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

এই পরিস্থিতিতেই সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকারকেও চিঠি দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি ওঠে। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে তুষার মেহতা জানান, অভিষেকের আবেদনের ভিত্তিতে স্পিকার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন। দলত্যাগ বিরোধী আইনের আওতায় ২০ সাংসদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

স্পিকারের দফতর থেকে প্রতিটি সাংসদকে আলাদা নোটিস দেওয়া হয়েছে বলেও আদালতে জানানো হয়। সাত দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানোর জন্য সলিসিটর জেনারেলকে স্পিকারের দফতর নির্দেশ দিয়েছে বলেও জানা গিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি দুই সপ্তাহ পরে। ফলে আপাতত ২০ সাংসদের জবাবের দিকেই নজর থাকছে।

Post Views: 30

Continue Reading

Previous: বিধানসভার গ্রন্থাগারের ১৯ বই ফেরত না দেওয়ার অভিযোগ, মমতাকে কড়া বার্তা মন্ত্রীর
Next: ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড , মৃত্যু ১৫ সদ্যোজাতের

সম্পর্কিত গল্প

1000369776.jpg

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিন বস্তি খালি করতে ছয় সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট

Online Desk আগস্ট 26, 2026
1000369772.jpg

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

Online Desk আগস্ট 26, 2026
1000369677.jpg

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড , মৃত্যু ১৫ সদ্যোজাতের

Online Desk আগস্ট 26, 2026

You may have missed

1000369794.jpg

কলকাতা পুরসভায় বসবেন ‘সনাতনী মেয়র’! ঘোষণা সুকান্তর

Online Desk আগস্ট 26, 2026
1000369799.jpg

বাংলার ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া, ৬৭৬৯ স্কুল চলছে এক শিক্ষকে ভর করে

Online Desk আগস্ট 26, 2026
1000369776.jpg

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিন বস্তি খালি করতে ছয় সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট

Online Desk আগস্ট 26, 2026
1000369772.jpg

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

Online Desk আগস্ট 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.