স্পোর্টস ডেস্ক: জাপানের আইচি-নাগোয়ায় আবার শিরোনামে ভারতীয় শুটাররা। ২০২৬ এশিয়ান গেমসে শুটিং থেকে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জিতল ভারতের রুদ্রাঙ্কশ পাটিল, হিমাংশু ধিলোঁ এবং পার্থ মানের ত্রয়ী। চলতি গেমসে শুটিং থেকেই ভারতের পাঁচটি পদক এসেছে। এর মধ্যে দুটি রুপো এসেছিল প্রতিযোগিতার প্রথম দিনই। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল এবং ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছিলেন এলাভেনিল ভালারিভান। সোমবার ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পায় ভারতের মহিলা শুটাররা।মহিলাদের ৬০ কেজি এমএমএ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন সুচিকা তারিয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো জয়ের পর ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন রুদ্রাঙ্কশ পাটিল এবং হিমাংশু ধিলোঁ। ব্যক্তিগত ১০ মিটার রাইফেল ইভেন্টে রুদ্রাঙ্কশ ব্রোঞ্জ এবং হিমাংশু রুপোর পদক জিতেছেন।