Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রাজ্য সরকার – ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ রাজ্য খো খো সংস্থার

রাজ্য সরকার – ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ রাজ্য খো খো সংস্থার

Online Desk নভেম্বর 22, 2025
Khokho.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা : ছোট খেলা যে তিমিরে ছিল, পড়ে রয়েছে সেই তিমিরেই । সময় বদলেছে । রাজনৈতিক পালাবদল হয়েছে । বদলেছে ক্রীড়ামন্ত্রীও । কিন্তু বদলাইনি পরিস্থিতি । খোকো’তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও চাকরি পাওয়া তো দূরের কথা, চাকরির আশ্বাস টুকু নেই রাজ্য সরকারের কাছ থেকে। এই ক্ষোভ’ই ঝরে পড়লো রাজ্য খোকা সংস্থার সভাপতি কমলেশ চ্যাটার্জির কন্ঠে।

খোখো’তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই ভারতীয় দলের একমাত্র বঙ্গ সন্তান সুমন বর্মনকে না দেওয়া হয়েছে কোনও সংবর্ধনা না খবরের কাগজে উঠেছে নাম। প্রচারের অন্ধকারেই রয়ে গিয়েছে উজ্জ্বল করাই বঙ্গসন্তান। অথচ রিচা ঘোষ যখন বিশ্বকাপ জিতে শহরে পা রেখেছিলেন তখন ঘটা করে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল ইডেন গার্ডেন্সে, সংবর্ধিত হয়েছিলেন নিজের জন্মভিটে শিলিগুড়িতেও। কিন্তু সুমনের জন্য জোটেনি কোনো সংবর্ধনা কিংবা চাকরি। সন্তোষ ট্রফি জিতে বাংলার ছেলেরা চাকরি পেলেও বঞ্চিত রয়ে গিয়েছে ছোট খেলা।

বর্তমান বিওএ সভাপতি চন্দন রায় চৌধুরী কিংবা সচিব জহর দাস দুজনেই উদাসীন। বেঙ্গল অলিম্পিকের পূর্ববর্তী সভাপতি অজিত বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা। মুখ্যমন্ত্রী ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ও একটা সময় বিওএ-এর সভাপতি ছিলেন। তাঁদের কাছে তদ্বির করেও কোনও লাভ হয়নি।

ঘটা করে রাজ্যে পালিত হয় ক্রীড়া প্রেমী দিবস, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনিও দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু প্রশ্ন একটাই ক্রীড়ার প্রতি এই ভালোবাসা কি শুধু ক্রিকেট এবং ফুটবলের জন্য, তাহলে কোথায় যাবে ছোট খেলাগুলি এবং এই খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রা।

Post Views: 176

Continue Reading

Previous: সাতে সাত ! চণ্ডীগড়কে উড়িয়ে অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের কোয়ার্টার ফাইনালে বাংলা
Next: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে জাকিয়ে শীত?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.