Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইংল্যান্ড সিরিজ়ে অধিনায়ক কে ? রোহিতের অধিনায়কত্ব নিয়ে রিপোর্ট জমা পড়ল বোর্ডে !

ইংল্যান্ড সিরিজ়ে অধিনায়ক কে ? রোহিতের অধিনায়কত্ব নিয়ে রিপোর্ট জমা পড়ল বোর্ডে !

Online Desk মার্চ 27, 2025
England-Serise.jpg

রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে নিয়ে রিপোর্ট জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। প্রধান নির্বাচক অজিত আগারকরের সেই রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে কে হচ্ছেন ইংল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক।

এই মুহূর্তে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে জাতীয় দলে তাঁর অধিনায়কত্ব নিয়ে বিস্তর পোস্টমর্টেম চলছে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড ও তারপর অ্যাওয়ে সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে হারার পর তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তাই ইংল্যান্ড সিরিজের টিম ঘোষণার আগে অধিনায়কত্বের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আইপিএল-এর মধ্যেই এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎপরতা সেটাই বলছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দু’টি টেস্ট সিরিজ়ে রোহিতের অধিনায়কত্বে খুব একটা খুশি নন নির্বাচকেরা। কিন্তু রোহিতকে বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে তাঁকে নিয়ে একটা আবেগ তৈরি করতে পেরেছেন রোহিত। সেই কারণে, ইংল্যান্ডেও তাঁকে নেতা হিসাবে দেখা যাবে এমনটাই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। ইতিমধ্যে বোর্ডের এক আধিকারিক বলেছেন, “নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ মানের অধিনায়কত্ব সত্ত্বেও ইংল্যান্ড সিরিজ়ে নেতৃত্ব দেবে রোহিতই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারফরমেন্স ভাল করেছে। তাই ওকে আরও এক বার সুযোগ দেওয়া হবে।” রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় রোহিত এতটাই খারাপ খেলেছিলেন যে শেষ টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার পরেও রোহিতকে এখনই নেতৃত্ব থেকে সরাতে চাইছে না আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
নির্বাচকেরা বোর্ডকে আরও জানিয়েছেন, আইপিএলের শেষ দিকে বোঝা যাবে, ইংল্যান্ডে পাঠানোর জন্য সেরা দল কী হতে পারে। তাই আইপিএলের শেষ সপ্তাহে ইংল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা করা হবে। ওই আধিকারিক বলেছেন, “দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা হবে না। কারণ, সেই সময়ে নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। তাই আগে থেকে দল ঘোষণা না করে সময় নেওয়া হচ্ছে।”
ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু হচ্ছে ২০ জুন। পাঁচটি টেস্ট খেলবে তারা। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেখানে বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার খেলবেন। পাঁচ টেস্টের সেটাই হবে প্রস্তুতি ম্যাচ।

Post Views: 84

Continue Reading

Previous: আমদানি করা সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে ট্রাম্প প্রশাসন
Next: ভারতের সাড়া না পেয়ে চিনে ইউনুস, জানাল বাংলাদেশ সরকার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.