Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বড়সড় কোনও চমক, ফিরলেন শামি,থাকছেন বুমরাও

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বড়সড় কোনও চমক, ফিরলেন শামি,থাকছেন বুমরাও

Online Desk জানুয়ারি 18, 2025
ERT456.jpg

ওঙ্কার ডেস্ক:বর্ডার গাভাসকার সিরিজে ভারতীয় দলের হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ড একগাদা নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে তেমন বড় চমক থাকল না। ঘোষিত ১৫ জনের দলে উইকেটকিপার সহ সাত জন স্পেশালিস্ট ব্যাটার, এক পেস অলরাউন্ডার, চার স্পিনার ও তিন পেসারকে রাখা হয়েছে। ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য স্কোয়াডে জায়গা পেলেন মহম্মদ সামি। ফিটনেস সমস্যা নিয়ে প্রশ্ন থাকলেও জশপ্রীত বুমরা-কে স্কোয়াডে রাখা হল।
বুমরা, সামির সঙ্গে থাকলেন আর্শদীপ সিং
বুমরা, সামির সঙ্গে স্পেশালিস্ট পেসার হিসেবে স্কোয়াডে রাখা হল আর্শদীপ সিং-কে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলা দুজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেন না- সূর্যকুমার যাদব ও মহম্মদ সিরাজ। ওয়ানডে-র বড় মঞ্চে কামব্যাক হচ্ছে কেএল রাহুল ও ঋষভ পন্থের। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ খেলা সঞ্জু স্যামসনকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি।সফরে দুরন্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল-তে ওপেনার-ব্যাটার হিসেবে রাখা হল। অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে শুবমন গিলকে বাছা হল। বর্ডার-গাভাসকর ট্রফিতে দারুণ পারফর করলেও নীতীশ রেড্ডির নাম বিবেচিত হল না। সংযুক্ত আরব আমিরশাহি-র পিচের কথা মাথায় রেখে চার স্পেশালিস্ট হিসেবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে।১৯ ফেব্রুয়ারী পাকিস্তানে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম খেলা দুবাই। ভারত প্রথম খেলবে ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের বিরুদ্ধে। এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল– রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, অশদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।

Post Views: 121

Continue Reading

Previous: কেজরীওয়ালের গাড়ি লক্ষ্য করে পাথর,অভিযোগের তীর বিজেপির দিকে
Next: ভাড়াটিয়াদের জন্যও বিনামূল্যে জল ও বিদ্যুতের প্রতিশ্রুতি কেজরিওয়ালের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.