Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আজ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, পাক- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর শুরু হচ্ছে মিনি বিশ্বকাপের যাত্রা

আজ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, পাক- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর শুরু হচ্ছে মিনি বিশ্বকাপের যাত্রা

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
untitled design (21)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আট বছর পর ফের একবার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু। প্রায় তিন দশক পর পাকিস্তানে হচ্ছে কোন বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা। ২০০৯ সালের ৩রা মার্চ লাহোরে সন্ত্রাসবাদীদের হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। তার পর দীর্ঘ দিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। নিরাপত্তার কারণে কোনও দেশই দল পাঠাতে চাইত না পাকিস্তানে। এমনকি কোনও দেশের বিরুদ্ধে খেলা হলেও তা খেলতে হত সংযুক্ত আরব আমিরশাহিতে।২০১৬ সাল থেকে ধীরে ধীরে পাকিস্তানে ফিরতে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট। এবছর তাই সুষ্ঠু ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা  পিসিবির কাছে বড় চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্বের সামনে পাকিস্তানের সম্মান রক্ষার পরীক্ষা।

টি-টোয়েন্টি জমানার আগে ক্রিকেটকে নতুন নতুন দেশে জনপ্রিয় করতে চ্যাম্পিয়ন্স ট্রফি চালু করেছিল আইসিসি। লক্ষ্য ছিল টেস্ট খেলিয়ে দেশগুলিকে ৫০ ওভারের প্রতিযোগিতায় লড়িয়ে দিয়ে অর্থ উপার্জন এবং আইসিসির অ্যাসোসিয়েটস দেশগুলিতে ক্রিকেটের উন্নতির জন্য সেই অর্থ খরচ করা। প্রতিযোগিতা শুরুর কয়েক বছরের মধ্যেই আইসিসির মূল আশায় জল ঢেলে দেয় ২০ ওভারের ক্রিকেটের রমরমা। জনপ্রিয়তায় ৫০ ওভারের ক্রিকেটকে অনেক পিছনে ফেলে দেয় টি-টোয়েন্টি। এই মুহুর্তে বিশ্বে ক্রিকেটের যা অবস্থা তাতে ক্রিকেট মহলের একাংশ এক দিনের ম্যাচের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান। এই পরিস্থিতিতে আইসিসি আবার ফিরিয়ে এনেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর ২০২৫। আট বছর পর আবার হচ্ছে এক দিনের ক্রিকেটের এই প্রতিযোগিতা। এ বার আয়োজক পাকিস্তান। বুধবার, ১৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

যদিও উপমহাদেশীয় রাজনীতির কারণে ভারত খেলছে না পাকিস্তানে, ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০০৮ এর মুম্বই জঙ্গি হামলার পর থেকে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এবারও হবে না তাঁর ব্যাতিক্রম।

ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৭ সালে এই টুর্নামেন্টে ভারত ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। এবার দলে নেই ভারতীয় বোলিং লাইনআপের সেরা অস্ত্র বুমরা। তাঁকে ছাড়াই মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মরিয়া লড়াইয়ে নামছে ভারত।

Post Views: 109

Continue Reading

Previous: কলকাতার ফুটপাথে শিশুকন্যাকে ধর্ষণ : মৃত্যুদণ্ড দিল ব্যাঙ্কশাল কোর্ট
Next: মোদীকে সম্মান জানিয়ে ১৮২ কোটি টাকা অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.