Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুপার সিক্স কঠিন হলেও অসম্ভব নয়, চেন্নাই ম্যাচের আগে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অস্কার

সুপার সিক্স কঠিন হলেও অসম্ভব নয়, চেন্নাই ম্যাচের আগে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অস্কার

Online Desk ফেব্রুয়ারি 8, 2025
untitled design (25)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ১৮ ম্যাচে পাঁচটি জয়,তিনটি ড্র ও ১০টি হার নিয়ে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ১৮। হাতে রয়েছে আরও ছ’টি ম্যাচ। প্লে-অফের দরজা খুলতে হলে সেই ছয় ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে, তারপর তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে চেন্নাই এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।

তবে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো মনে করছেন এখনও সুপার সিক্স সম্ভব। একইসঙ্গে কার্লস কুয়াদ্রাতের প্রথমদিকে ভরাডুবিকেও কাঠগড়ায় তুললেন তিনি। এদিন অস্কার বলেন , “সুপার সিক্স আমাদের স্বপ্ন। কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে শুরুতেই ছয় ম্যাচে হার পরিস্থিতিকে কঠিন করে দিয়েছে। তবুও বলব আমাদের হাতে ছয় ম্যাচ আছে। আর তার জন্য দলকে লড়াইয়ে রাখতে হবে।” একইসঙ্গে দলে চোট আঘাত সমস্যা নিয়ে অস্কার বলেন ‘’চোট-আঘাত প্লেয়ারদের জীবনের অংশ। আমরা সুপার সিক্সের জন্য লড়াই করছি, একটা একটা করে ম্যাচ ধরেই এগোচ্ছি। দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা এক সঙ্গে চোট আঘাতের জন্য বাইরে চলে গিয়েছিল। তার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরছেন।

ক্যামেরুনের মেসি বাউলি দলে যোগ দিলেও তিনি চেন্নাই ম্যাচে খেলবেন না। চোটের কারণে থাকবেন না ক্লেটন সিলভাও। লাল হলুদ কোচ বললেন ”ক্লেটনের চোট যতটা হালকা ভেবেছিলাম ততটা নয়। ওকে আরও কিছুটা সময় দিতে হবে।”

তবে আনোয়ার আলি, হেক্টর ফিরবেন দলে। চেন্নাই দলের অবস্থা ভালো না হলেও ইস্টবেঙ্গল কোচ চেন্নাইকে সমীহ করে বলেন “ওদের একজন অভিজ্ঞ কোচ রয়েছে। ওরা ভাল দল। তবে আমরা ঘরের মাঠে খেলব, তাই আমাদের সুযোগ থাকবে। আমাদের কাছে এখন সব ম্যাচই ফাইনাল ম্যাচ। কালকের ম্যাচ কঠিন। আমরাচেষ্টা করব শুরুতেই গোল কে এগিয়ে যেতে।”

Post Views: 162

Continue Reading

Previous: ফেব্রুয়ারির মাঝেই শীতের বিদায়, শেষ মুহূর্তে বঙ্গে ফিরলো শীতের আমেজ
Next: অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ বার্মা হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.