Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শুভমনের শতরানে বাংলাদেশ বধ ভারতের, লক্ষ্য এবার পাকিস্তান

শুভমনের শতরানে বাংলাদেশ বধ ভারতের, লক্ষ্য এবার পাকিস্তান

Online Desk ফেব্রুয়ারি 21, 2025
WhatsApp-Image-2025-02-21-at-10.04.57_652df0ec.jpg

ওঙ্কার স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২২৮ রান। জবাবে ৪৬.৩ ওভারে জয় ছিনিয়ে নেয় শুভমনরা। ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তাঁর অষ্টম শতরান। যোগ্য সঙ্গ দিয়ে শেষটা করেন কেএল রাহুল। তিনি ৪৭ বল খেলে ৪১ রানে অপরাজিত। অধিনায়ক রোহিত শর্মা ৩৬ বলে ৪১ করে আউট হন। বিরাট কোহলি ২২, শ্রেয়স আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রানে ফেরেন।
এর আগে বল হাতে ৫ উইকেট তুলে নজির গড়েন মহম্মদ শামি। ৩টি উইকেট নেন হর্ষিত রানা। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান তৌহিদ হৃদয়। তিনি সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন।
ভারতের পরের ম্যাচ রবিবার চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশকে হারিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, খুব ভালো অনুভূতি। গিলের উপর ভরসা ছিল। ওর ইনিংস খুব কার্যকরী। আশা করছি পাকিস্তান ম্যাচেও আমরা এই ধারা বজায় রাখব।’ ম্যাচের শেষে শুভমন গিল বলেন,অন্যতম তৃপ্তির ইনিংস। বল ঠিকঠাক ব্যাটে আসছিল না। রোহিত ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। পেসারদের বিরুদ্ধেও ক্রিজ ছেড়ে খেলার চেষ্টা করছিলাম। তেমনই বিরাট ভাইয়ের সঙ্গে যখন পার্টনারশিপের চেষ্টা করি, আলোচনা চলছিল স্পিনারদের বিরুদ্ধে ফ্রন্টফুটে সিঙ্গল বের করা কঠিন। ব্যাকফুটে খেলার চেষ্টা করেছি।

Post Views: 363

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রী রেখা এবং আর কে কোন দফতর পেলেন?
Next: মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান পদে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.