Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিরাট ব্যার্থ হলেও অফ ফর্ম কাটল রোহিতের, কটকে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফুরফুরে মেজাজে ভারত

বিরাট ব্যার্থ হলেও অফ ফর্ম কাটল রোহিতের, কটকে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফুরফুরে মেজাজে ভারত

Online Desk ফেব্রুয়ারি 10, 2025
untitled design (28)

ওঙ্কার স্পোর্টস ডেস্ক : ফুরিয়ে যাননি তিনি। বেশ কয়েকমাস ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত ব্যার্থ হচ্ছিলেন রোড শর্মা। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন বারবার অধিনায়ক বলে আর কত সুযোগ পাবেন রোহিত। সব কটাক্ষকে উড়িয়ে কাল সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন এখনও অনেক কিছুই বাকি, ফুরিয়ে যাওয়ার সময় এখনও আসেনি। ঝোড়ো সেঞ্চুরি করে প্রায় একাই জেতালেন ম্যাচ এবং সেই সঙ্গেই তিন ম্যাচের ওডিআই সিরিজ ও পকেটে পুরল ভারত।

কটকে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। ঝড়ো শুরূ করেন ফিল সল্ট ও বেন ডাকেট। দুজনের জুটিতে ওঠে ৮১ রান। সেটা ভাঙেন এদিনই ওয়ানডেতে অভিষেক হওয়া বরুণ চক্রবর্তী। ৫৬ বলে ৬৫ রান করে ফেরেন ইংরেজ ওপেনার ডাকেট। সেখান থেকে রানের গতি কিছুটা কমে যায় ব্রিটিশদের। তার মধ্যেও জো রুট ৬৯ রান করে ইংল্যান্ডের ইনিংসকে শক্ত মাটিতে দাঁড় করিয়ে ফেরেন। অধিনায়ক বাটলারকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। শেষবেলায় জ্বলে ওঠেন লিয়াম লিভিংস্টোন। ৩২ বলে ৪১ রান করে শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ৩০৪ রানে।

ব্যাটিং করতে নেমে ঝোড়ো শুরু করে রোহিত – গিল জুটি। রোহিতের অফ ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছিল ক্রিকেট মহলে। সেই সব কিছুর উত্তর দিলন এদিনের সেঞ্চুরিতে। মাত্র ৩০ বলে এল হাফসেঞ্চুরি। মাঝে ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ায় খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। কিন্তু তারপরও থামেনি রোহিতের ধামাকা। ছক্কা হাকিয়ে পুরন করলেন ৩২তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯০ বলে ১১৯ রানে থামে হিটম্যানের ইনিংস। অন্যদিকে দুরন্ত ফর্ম অব্যাহত দলের  নতুন সহ অধিনায়ক শুভমান গিলের। ৫২ বলে  ৬০ রান করেন তিনি। কিন্তু এদিন ও রান পেলেন না বিরাট কোহলি, ৮ বলে মাত্র ৫ রান করে আদিল রশিদের বলে ফেরেন তিনি।

রোহিত আউট হওয়ার আগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ভারত। রোহিত আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে।  কটকে এদিন ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া, এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফুরফুরে ভারত। প্রশ্ন শুধু থেকে গেল একটাই – কবে ফর্মে ফিরবেন বিরাট?

Post Views: 81

Continue Reading

Previous: মণিপুরে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং
Next: আজ মহাকুম্ভে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.