Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লিগ শিল্ড প্রায় হাতের মুঠোয়, তবুও বাকি সব ম্যাচ জেতার জন্য মরিয়া মোহনবাগান কোচ  

লিগ শিল্ড প্রায় হাতের মুঠোয়, তবুও বাকি সব ম্যাচ জেতার জন্য মরিয়া মোহনবাগান কোচ  

Online Desk ফেব্রুয়ারি 5, 2025
untitled design (9)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ বুধবার যুবভারতী ক্রীড়ঙ্গনে পাঞ্জাব এফসি-কে হারাতে পারলে পারলে প্লে অফে জায়গা পাকা করে ফেলবে মোহনবাগান এবং লিগ শিল্ড জয়ের জন্য শেষ পাঁচ ম্যাচে তাদের চাই আর দশ পয়েন্ট। কিন্তু সবুজ-মেরুন কোচ হোসে মোলিনার লক্ষ্য এখন প্রতিটি ম্যাচেই জয়লাভ করা।  

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বাগান-কোচ যখন শোনেন আর দশ পয়েন্ট পেলে এ মরশুমেও লিগ শিল্ড তাঁদের হবে, তখন বেশ অবাকই হন মোলিনা। তিনি বলেন, “তাই নাকি! এই হিসাবটা আমার জানা ছিল না। কাল জিতলে প্লে-অফে উঠব, তাও আমি জানি না। আমার মাথায় একটাই হিসেব ঘুরছে, তিন পয়েন্টের হিসেব। আমার কাছে কালকের তিন পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি আর কিছুই ভাবছি না”।

সেই পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি-কে নিয়ে তিনি বলেন, “পাঞ্জাব এফসি ওদের শেষ ম্যাচে একেবারে শেষ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে হারানোর পর অবশ্যই আমাদের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে নামবে। প্রতিপক্ষ হিসেবে ওরা শক্তিশালী আমি জানি। তবে আশা করি, আমরাও ঘরের মাঠে সমর্থকদের সামনে ভাল খেলব। তিন পয়েন্ট জিততেই নামব। তিন দিন আগেই ম্যাচ খেলেছি আমরা। দলের ছেলেদের পরের ম্যাচের জন্য তৈরি করাই এখন সবচেয়ে বড় কাজ”।

তবে এই ম্যাচে চোট ও কার্ড সমস্যার জন্য মোহনবাগান পাবে না মাঝমাঠের দুই নির্ভরযোগ্য তারকা অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে। স্প্যানিশ ডিফেন্ডার টম অলড্রেডও খেলতে পারবেন না কার্ড সমস্যার জন্য। তবে চোটের জন্য গত ম্যাচে খেলতে না পারা স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ মাঠে নামতে পারে এই ম্যাচে। এই প্রসঙ্গে কোচ বলেন, “আশা করি আলবার্তো কাল খেলবে। ও পুরোপুরি অনুশীলন করেছে। টম, আপুইয়া, থাপার অভাব অনুভব করব। আসলে আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক। কেউ খেলতে না পারলে খারাপ লাগে। থাপা এখনও সেরে উঠছে। এখন ও খেলার জন্য তৈরি নয়।”

পাঞ্জাব এফসি-র কোচ জেসন কামিংসকে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় বলায় তেমন উচ্ছ্বসিত নন মোলিনা। বলেন, “জেসন অবশ্যই ভাল খেলোয়াড়। ওর খেলায় আমি খুবই খুশি। তবে আমরা দল হিসেবে খেলি। আমরা বিপজ্জনক দল হতে চাই। কোনও একজন খেলোয়াড়কে বিপজ্জনক করে তুলতে চাই না। আমি চাই আমার পুরো দলই প্রতিপক্ষের কাছে বিপজ্জনক হয়ে উঠুক। কারণ, আমি ফুটবলকে দলগত খেলা হিসেবেই দেখি। গোটা দলকে যথাসম্ভব শক্তিশালী করে তুলতে চাই”।

Post Views: 73

Continue Reading

Previous: দিল্লিতে ভোট দিলেন সনিয়া ও প্রিয়ঙ্কা গান্ধী
Next: দিল্লিতে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৬.৫৫ শতাংশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.