Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিপাকে মহামেডান, শেয়ার না পেলে আর ইনভেস্ট নয় মহামেডানকে জানালো শ্রাচী গ্রুপ।

বিপাকে মহামেডান, শেয়ার না পেলে আর ইনভেস্ট নয় মহামেডানকে জানালো শ্রাচী গ্রুপ।

Online Desk জানুয়ারি 21, 2025
Untitled-design-34.png

ওঙ্কার বাংলাঃ আরও বেকায়দায় মহামেডান স্পোর্টিং। বকেয়ার দাবিতে অনেকদিন ধরেই বিদ্রোহে নেমেছেন প্লেয়াররা। সোমবার মাত্র ৫ জন ফুটবলার অনুশীলনে আসেন। আগামী ২৬ জানুয়ারি ম্যাচ মুম্বই এফসির বিরুদ্ধে। তার আগে ক্লাবের প্রধান ইনভেস্টর শ্রাচী গ্রূপ জানালো ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ ফুরিয়েছে। আর প্রতিশ্রুতি সত্ত্বেও শ্রাচীকে কোনও শেয়ার দেওয়া হয়নি ক্লাবের তরফ থেকে। শেয়ার না পেলে তারা আর বিনিয়োগ করবে না সাফ জানিয়ে দিয়েছে শ্রাচি। মউ’ চুক্তির ভিত্তিতে চুক্তির ৫০ শতাংশেরও বেশি অর্থ দিয়ে দিয়েছে শ্রাচী গ্রুপ। এবারে বাকি টাকা দেওয়ার জন্যে ক্লাবের কাছে শ্রাচীর আর কোনও দায়বদ্ধতা নেই। তাহলে কি রাহুল টোডির সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ মহামেডান ক্লাবের! এই অবস্থায় মঙ্গলবার বিকালে জরুরি ভিত্তিতে বৈঠক করবে মহামেডান ক্লাব কর্তারা, শ্রাচী ছাড়াও আরেক ইনভেস্টর ব্যাঙ্করহিল কর্তাদেরও থাকার কথা জানা গিয়েছে সুত্র মারফত। যদি শ্রাচী তাঁদের দাবিতে অনড় থাকে আর ক্লাব শেয়ারও না দেয় তাহলে এই আইএসএলে মহামেডানের মাঠে নামা প্রায় অনিশ্চিত। এবারেই প্রথম আইএসএলে সাদা কালো ব্রিগেড। প্রথম দিকে তাঁদের পারফরমেন্স ভালো না হলেও শেষের দিকে ভালোই খেলছিল মহামেডান। তবে এই আইএসএলে মহামেডানের দৌড় কতদুর তা এখন নির্ভর করছে মঙ্গলবারের বৈঠকের উপর।

Post Views: 98

Continue Reading

Previous: বিরাট সাদা বলে সেরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জেতার সম্ভাবনাও আছেঃ সৌরভ
Next: বাঁধ ভেঙে নদীর গ্রাসে আস্ত একটি গ্রাম

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.