Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চেরনসিভকে কোচ হিসেবে ফেরাতে চায় বাঙ্কারহিল, মেহেরাজরুদ্দিনেই ভরসা রাখছেন মহামেডান ক্লাব কর্তারা

চেরনসিভকে কোচ হিসেবে ফেরাতে চায় বাঙ্কারহিল, মেহেরাজরুদ্দিনেই ভরসা রাখছেন মহামেডান ক্লাব কর্তারা

Online Desk জানুয়ারি 30, 2025
untitled-design-25.png

ওঙ্কার স্পোর্টস ডেস্ক: মহামেডান ক্লাবের কোচের পদ থেকে সরে যাওয়ার পরে আবার ফিরে আসছেন সাদা কালো ব্রিগেডের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনসিভ। এদিন মহামেডান ক্লাবের অন্যতম প্রধান ইনভেস্টর বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং সাংবাদিক সম্মেলন করে জানান, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ মহামেডান স্পোর্টিং ক্লাবে তার ভূমিকা থেকে সরে যাওয়ার পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ইতিবাচক অগ্রগতিতে মূল ভূমিকা নিয়েছেন ক্লাবের প্রাথমিক বিনিয়োগকারী সংস্থা শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিল। বাঙ্কারহিল কর্তা দীপক সিং-এর তৎপরতার কারণেই কোচ চেরনিশভকে ছাড়ার বিষয়ে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে ক্লাব। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ক্লাব এবং প্রধান বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে, যা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করবে। আমরা নিশ্চিত যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা হবে৷ শেয়ার হস্তান্তর হয়ে গেলে তাড়াতাড়ি বেতন পেয়ে যাবেন তারা।
যদিও ইনভেস্টরের সঙ্গে একমত নন মহামেডান কর্তারা। আগামী ৩ থেকে ৪ ম্যাচে মহামেডানের কোচিং করাবেন মেহেরাজরুদ্দিন। এদিন মহামেডান ক্লাবের শীর্ষকর্তা কামারউদ্দিন বলেন, ‘এটা কি পিকনিক করার জায়গা? যখন ইচ্ছে চলে যাবে, যখন ইচ্ছে চলে আসবে? ডার্বির মতো ম্যাচে থাকবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই কোচকে ফিরিয়ে আনা হবে কিনা। পারলে গোটা মরসুমে ছুটি নিক কোচ।’

Post Views: 96

Continue Reading

Previous: মদ খেলে হতে পারে ক্যানসার, বোতলে সতর্কীকরণ লেখার আর্জিতে মামলা বম্বে হাইকোর্টে
Next: অবশেষে বড়পর্দার পর ওটিটিতে আসছে ‘পুষ্পা-২’ কবে দেখা যাবে এই ছবি ?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.