Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বেতন না পেয়ে ক্লাবকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ মহামেডান কোচ চেরনশিভের

বেতন না পেয়ে ক্লাবকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ মহামেডান কোচ চেরনশিভের

Online Desk জানুয়ারি 29, 2025
untitled design (13)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ টানা ব্যর্থতা বকেয়া সমস্যার মধ্যে মহামেডান ক্লাবের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনশিভ সরে যেতে পারেন, এমন খবর কলকাতা ময়দানে এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে শিলমোহর পড়লো সেই খবরে। সাদা কালো কর্মকর্তাদের চাপে অবশেষে পদত্যাগ করলেন চেরনশিভ। আর পদত্যাগ করেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্য তিনি লেখেন, ‘আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য। এটা আমার কোচিং কেরিয়ারে সবচেয়ে কঠিন ও দুঃখের সিদ্ধান্ত। আমি ক্লাব, প্লেয়ার, কর্মী, সমর্থকদের ভালোবাসি। আমরা সকলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমরা ঝগড়া করেছি, আলাদা হয়েছি, ফের এক হয়েছি, আমরা জিতেছি, হেরেছি। আমরা একসঙ্গে আইলিগ জিতেছি। এগুলো ক্লাব ও ভারতীয় ফুটবলের ইতিহাসে লেখা থাকবে। আমি উচ্চস্তরের পেশাদার কোচ। আমি ভালো ফল দিতে এই দেশে এসেছিলাম, কিন্তু আমার চুক্তিতে লেখা ছিল যে ক্লাবকেও তাদের শর্তপূরণ করতে হবে। আমি টানা ৩ মাস বেতন না নিয়ে কাজ করতে পারি না। আমি কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেটা বলব না, তবে এভাবে চলতে পারে না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি চোখে জল নিয়ে। কিন্তু সব দোষ ক্লাব কর্তাদের উপর বর্তায়, ওঁরা আমার চুক্তির শর্তপূরণ করেননি।’

প্রসঙ্গত চেরনশিভের আমলেই মহামেডান আই লিগ জিতে প্রথমবার আইএসএল খেলে। তবে এই প্রথম বার আইএসএলে তেমন ভালো রেজাল্ট করতে পারেনি মহামেডান। পয়েন্ট তালিকায় একদম শেষে তারা। মেহেরাজউদ্দিনকে সহকারী কোচ করেই আগেই মহামেডান কর্তারা চেরনশিভকে চাপ দেন। অবশেষে পদত্যাগ করলেন। আপাতত মেহেরাজই দলের দায়িত্ব নেবেন বলেই খবর সূত্রের।

Post Views: 92

Continue Reading

Previous: নাম বদল করে ভারতে প্রবেশ করার সময় হাতেনাতে ধরা পড়ল এক বাংলাদেশি
Next: বাংলাদেশে ভোটের দাবিতে ফেব্রুয়ারিতেই মাঠে নামছে আওয়ামি, বিএনপি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.